সরে গেল নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার্স কেনার পথে প্যারামাউন্ট

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫২ পিএম

হলিউডের বিখ্যাত স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি’র অধিগ্রহণ নিয়ে মাসখানেক ধরেই তোড়জোড় চলছে। এবার সেই মিলিয়ন ডলার প্রস্তাব থেকে সরে দাঁড়িয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ফলে প্যারামাউন্ট স্কাইড্যান্সের জন্য ওয়ার্নার ব্রাদার্স কেনার পথ আরও প্রশস্ত হলো। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নেটফ্লিক্সের এই সিদ্ধান্তের ফলে প্রায় ১১১ বিলিয়ন ডলার মূল্যের বিশাল এক চুক্তির মাধ্যমে প্যারামাউন্ট স্কাইড্যান্স এখন ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণের দৌড়ে এগিয়ে রয়েছে। এই চুক্তি বাস্তবায়িত হলে সিএনএন, এইচবিও, নিকেলোডিয়ন, সিবিএস ও ডিসকভারির মতো বিশ্ববিখ্যাত মিডিয়া ব্র্যান্ডগুলো একই ছাতার নিচে চলে আসবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ওয়ার্নার ব্রাদার্সের পক্ষ থেকে জানানো হয় যে, প্যারামাউন্টের সর্বশেষ দর নেটফ্লিক্সের চেয়ে ‘বেশি’, ফলে তারা প্রস্তাব বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে, নেটফ্লিক্সের একজন নির্বাহী জানান, চড়া দামে এই স্টুডিও কেনা তাদের জন্য আর্থিকভাবে তেমন আকর্ষণীয় হচ্ছে না।

ফলে ‘হ্যারি পটার’, ‘সুপারম্যান’ কিংবা ‘বার্বি’র মতো আইকনিক চলচ্চিত্রগুলো নিজের করে নেওয়ার সুযোগ এখন প্যারামাউন্টের। ক’দিন আগেই প্রতিষ্ঠানটি জানিয়েছে, শেয়ারপ্রতি তারা আরও ১ ডলার করে বাড়িয়ে দেবে।

তবে এই একীভূতকরণ নিয়ে কিছু আশঙ্কার কথাও জানিয়েছেন বিশেষজ্ঞরা। বড় দুটি প্রতিষ্ঠান এক হয়ে গেলে স্ট্রিমিং সেবার খরচ বাড়তে পারে, পাশাপাশি অনেক কর্মীও ছাঁটাই হতে পারে। এমনকি একই গোষ্ঠীর হাতে সিনেমা ব্যবসা চলে গেলে এই শিল্পে বৈচিত্র্য কমে যেতে পারে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ডিসেম্বরে নেটফ্লিক্স প্রায় ৮ হাজার ২৭০ কোটি ডলারের একটি চুক্তি করে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণের জন্য। সেই চুক্তির মধ্যে ঋণও অন্তর্ভুক্ত ছিল। তবে এরপর প্যারামাউন্ট স্কাইড্যান্স বারবার বেশি মূল্যের প্রস্তাব দেয়।

এরই ধারাবাহিকতায় নেটফ্লিক্স ও প্যারামাউন্টকে আলোচনা করার জন্য সপ্তাহখানেক সময় বেঁধে দিয়েছিল ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। সেই সময়ের মধ্যেই প্যারামাউন্ট আরও ভালো প্রস্তাব দেয়, যা শেষপর্যন্ত নেটফ্লিক্সকে পিছিয়ে যেতে বাধ্য করে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর