অস্কারে সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

৯৮তম অস্কারে সেরা ছবি জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। একই ছবির জন্য প্রথমবার সেরা পরিচালকের অস্কার জিতলেন পল থমাস অ্যান্ডারসন। এতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং এটি অনুপ্রাণিত ‘ভাইনল্যান্ড’ নামের একটি উপন্যাস থেকে।

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১২:১৯ পিএম

গত বছরের আলোচিত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ অস্কারের ৯৮তম আসরে জিতে নিয়েছে সেরা ছবির পুরস্কার। একই সিনেমার জন্য সেরা পরিচালকের অস্কারও পেয়েছেন হলিউডের প্রশংসিত নির্মাতা পল থমাস অ্যান্ডারসন।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হয় অস্কারের এবারের আয়োজন। অনুষ্ঠানের একেবারে শেষ পুরস্কার হিসেবে ঘোষণা করা হয় ‘সেরা ছবি’ বিভাগের বিজয়ীর নাম।

এই জয়ের মধ্যদিয়ে অবশেষে প্রথমবারের মতো সেরা পরিচালকের অস্কার জিতলেন ৫৫ বছর বয়সী অ্যান্ডারসন। এর আগে ‘দেয়ার উইল বি ব্লাড’, ‘ফ্যানটম থ্রেড’ ও ‘লিকোরাইস পিজ্জা’ ছবির জন্য তিনবার এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন তিনি।

এবার শুধু সেরা পরিচালকই নয়, একই ছবির জন্য সেরা অভিযোজিত চিত্রনাট্য বিভাগেও পুরস্কার জিতেছেন অ্যান্ডারসন।

পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, ‘সবসময়ই মনে কিছুটা সন্দেহ থাকে—আপনি সত্যিই এই পুরস্কারের যোগ্য কি-না! তবে এটি হাতে পাওয়ার আনন্দ নিয়ে কোনো সন্দেহ নেই।’

তিনি আরও বলেন, ‘মানুষের বিশ্বাস ও সময় আমাকে এখানে নিয়ে এসেছে। একটি চলচ্চিত্রের দলে কাজ করার সবচেয়ে বড় আনন্দ হলো একসঙ্গে কাজ করা—আমরা একে অপরের পরিপূরক। সিনেমাকে আমি আমার ঘর বলতে পেরে খুব আনন্দিত।’

সেরা পরিচালক বিভাগে অ্যান্ডারসনের প্রতিদ্বন্দ্বী ছিলেন রায়ান কুগলার (সিনার্স), ক্লোয়ে ঝাও (হ্যামনেট), জশ সাফদি (মার্টি সুপ্রিম) এবং জোয়াকিম ত্রিয়ের (সেন্টিমেন্টাল ভ্যালু)।

মার্কিন লেখক থমাস পেঞ্চনের ১৯৯০ সালের উপন্যাস ‘ভেইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ছবিটি। এতে একজন সাবেক বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।

অস্কারের আগেই ছবিটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছিল। এর মধ্যে রয়েছে বাফটা, গোল্ডেন গ্লোব ও ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা পুরস্কার।

জার্মানিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬’-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জয় করেছে বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’।   ১৯ এপ্রিল অনুষ্ঠিত জমকালো সমাপনী...
অস্কার মঞ্চে গাজায় চলমান গণহত্যা এবং ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরায়েলের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন একঝাঁক তারকাশিল্পী। স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে হলিউডের ডলবি থিয়েটারে বসেছিল...
৯৮তম অস্কারে সেরা ছবির প্রতিযোগিতায় টক্কর দিয়েছে দুটি ছবি। এর মধ্যে একটি রায়ান কুগলারের ‘সিনার্স’, অন্যটি পল থমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’। তবে শেষ হাসি হাসলেন নির্মাতা পল থমাস...
বিশ্বের বর্ষসেরা সিনেমাকে স্বীকৃতি ও উদযাপনের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, তথা অস্কার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ১৬ মার্চ ভোরে (যুক্তরাষ্ট্র সময়...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর