‘কেপপ ডেমন হান্টার্স’র অস্কার জয়

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১২:৩০ পিএম

৯৮তম অস্কারে বাজিমাত করেছে মিউজিক্যাল ফিল্ম ‌‘কেপপ ডেমন হান্টার্স’। কে-পপ তারকাদের নিয়ে নির্মিত সিনেমাটি সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম ও সেরা মৌলিক গান বিভাগে পুরস্কার জিতেছে। 

গত বছর মুক্তির পরই শিশু ও প্রাপ্তবয়স্ক দর্শকের মনে জায়গা করে নেয় এই সিনেমার ‘গোল্ডেন’ শিরোনামের একটি গান। বর্তমানে তা বিশ্বসংগীত তালিকায় শীর্ষে রয়েছে। চলচ্চিত্রে এটি গেয়েছিল তরুণীদের গানের দল ‘হানট্রিক্স’। 

গোল্ডেন গানটির জন্য অস্কারে সেরা মৌলিক গান বিভাগে পুরস্কার লাভ করে কেপপ ডেমন হান্টার্স। এবারের অস্কার মঞ্চে কে-পপ কনসার্টের প্রচলিত আলোস্টিকের আলোয় গানটি পরিবেশন করেছেন ইজে, রেই আমি ও অড্রে নুনা। 

মঞ্চে পুরস্কার গ্রহণকালে কান্নাভেজা কণ্ঠে গানটির গীতিকার ও গায়িকা ইজে বলেন, ‌‘বয়স বাড়ার সময় মানুষ আমাকে কে-পপ পছন্দ করার জন্য ঠাট্টা করত। কিন্তু এখন সবাই আমাদের গান এবং কোরীয় লিরিক্স গাইছে, আমি সত্যিই গর্বিত।’

সেরা অ্যানিমেটেড ফিল্মের পুরস্কার গ্রহণ করেন ম্যাগি কাং, ক্রিস অ্যাপেলহান্স ও মিশেল এলএম ওয়ং। ছবি: সংগৃহীত

এদিকে, পরিচালক ম্যাগি কাং ও ক্রিস অ্যাপেলহান্সের পাশাপাশি প্রযোজক মিশেল এলএম ওয়ং গ্রহণ করেন সেরা অ্যানিমেটেড ফিল্মের পুরস্কার। কাং বলেন, ‘এটি (অস্কার) কোরিয়ার জন্য এবং বিশ্বের সমস্ত কোরিয়ানদের জন্য।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের মতো যারা দেখেন, তাদের জন্য দুঃখিত যে এ ধরনের সিনেমা দেখতে এত দেরি হয়ে গেল। কিন্তু এখন এটা এখানে, এবং এর অর্থ আগামী প্রজন্মকে আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।’

কেপপ ডেমন হান্টার্স সিনেমাটির গল্প এগিয়েছে এমন একটি কে-পপ গার্ল গ্রুপ নিয়ে, যারা কণ্ঠস্বরের মাধ্যমে দানবদের মোকাবিলা করে বিশ্বকে রক্ষা করে। এর মধ্যে থাকে প্রেতলৌকিক এক বয় ব্যান্ড, যারা হিপনোটিক সুরের মাধ্যমে আত্মা শিকার করে। সিনেমাটির সাউন্ডট্র্যাক থেকে কয়েকটি হিট গান পেয়েছেন দর্শকরা, বিশেষত ‘গোল্ডেন’ এবং প্রতিদ্বন্দ্বী বয় ব্যান্ড সাজা বয়েজ’র ‘সোডা পপ’ বেশ আলোচিত।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স জানিয়েছে, কেপপ ডেমন হান্টার্স’র সিক্যুয়েল নির্মাণ করা হবে, তবে এখনও বিস্তারিত প্রকাশ্যে আসেনি।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর