কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে একজনই এলেন ৩ সিনেমা নিয়ে

আপডেট : ১৫ মে ২০২৬, ০২:৩৫ পিএম

কান চলচ্চিত্র উৎসবে এবার নতুন চমক হয়ে উঠেছেন মার্কো পেরেগো। কয়েক বছর আগেও যিনি ছিলেন তুলনামূলক অপরিচিত, সেই মানুষটিই এখন আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের আলোচনার কেন্দ্রে।

নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘লিফ এন্টারটেইনমেন্ট’-এর মাধ্যমে এবারের কানের মূল প্রতিযোগিতা বিভাগে একসঙ্গে তিনটি সিনেমা নিয়ে হাজির হয়েছেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, কানের ইতিহাসে এক প্রযোজকের একসঙ্গে তিনটি প্রতিযোগিতার সিনেমা থাকার ঘটনা খুবই বিরল।

এই তিন সিনেমার মধ্যে রয়েছে রুশ নির্মাতার প্রত্যাবর্তনের ছবি ‘মিনোটর’, রোমানিয়ান পরিচালকের নতুন সিনেমা ‘ফিয়র্ড’ এবং মার্কিন নির্মাতার বহুল আলোচিত ‘পেপার টাইগার’।

বিশেষ করে ‘পেপার টাইগার’ ঘিরে দর্শকদের আগ্রহ বেশি। অপরাধ, পরিবার ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত ছবিটি কানে ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছে।

শুধু মূল প্রতিযোগিতা বিভাগই নয়, উৎসবের আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগেও রয়েছে তার প্রযোজিত একটি সিনেমা। ফলে এবারের কানে কার্যত চারটি সিনেমার সঙ্গে জড়িয়ে আছে মার্কো পেরেগোর নাম।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, অল্প সময়ের মধ্যেই বিশ্বখ্যাত নির্মাতাদের আস্থা অর্জন করে আন্তর্জাতিক সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। আর সেই কারণেই এবারের কানে অন্যতম আলোচিত নাম এখন মার্কো পেরেগো।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারাগারের কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে সহকারী কারা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর