বিশ্বকাপ সমাপনী মঞ্চে টম ক্রুজ

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম

আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালের আগে জমকালো সমাপনী অনুষ্ঠানের আয়োজন করছে ফিফা, যেখানে অংশ নেবেন একাধিক বিশ্বতারকা।

সংস্থাটির ঘোষণা অনুযায়ী, এই আয়োজনে পারফর্ম করবেন হলিউড অভিনেতা টম ক্রুজ, ইতালীয় গায়িকা লরা পাউসিনি, মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ সংগীতশিল্পী রবি উইলিয়ামস এবং ইউটিউবার আইশোস্পিড। তালিকায় আইশোস্পিডকে পারফর্মার হিসেবে দেখানো হলেও টম ক্রুজকে রাখা হয়েছে ‘বিশেষ উপস্থিতি’র অতিথি হিসেবে। এর আগে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচেও গ্যালারিতে দেখা গেছে তাঁকে, আর ২০২৪ প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানেও তিনি আলোচিত এক স্টান্ট পারফরম্যান্স করেছিলেন।

ফাইনালের আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন এমি-গ্র্যামি-অস্কার-টনি জয়ী শিল্পী জেনিফার হাডসন। পুরো সমাপনী অনুষ্ঠানের সৃজনশীল দায়িত্বে আছে বালিচ ওয়ান্ডার স্টুডিও। ফিফার কর্মকর্তা হেইমো শিরগির ভাষ্যে, উদ্বোধনী অনুষ্ঠানের মতোই সংগীত-সংস্কৃতি-ফুটবলের মেলবন্ধনে এই ঐতিহাসিক আসরকে পূর্ণতা দেওয়া হবে। অনুষ্ঠান শুরু হবে ফাইনালের কিক-অফের দেড় ঘণ্টা আগে, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে, আর স্টেডিয়ামের দরজা খুলবে সকাল ১১টায়।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সম্মানসূচক অস্কার পেলেন চলচ্চিত্র তারকা টম ক্রুজ। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে গভর্নরস অ্যাওয়ার্ডের মঞ্চে তাঁর হাতে মর্যাদাকর এই পুরস্কার তুলে দেন প্রখ্যাত মেক্সিকান...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর