বিক্রি হয়ে গেল মাইকেল জ্যাকসনের ‘মুনওয়াক হ্যাট’

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম

পপসম্রাট মাইকেল জ্যাকসন মারা যাওয়ার প্রায় ১৫ বছর হতে চললো। তাতে কী! জনপ্রিয়তায় এখনও তিনি আকাশচুম্বী। নাচ ও গানের কারণে ভক্তদের হৃদয়ে গেঁথে আছেন এই সংগীতশিল্পী। পপ জগতে তাঁর নাচের শৈলী ‘মুনওয়াক’ নামে পরিচিত। প্রথমবার জ্যাকসন যে কালো রঙের হ্যাটটি (টুপি) পরে এই নৃত্য পরিবেশন করেছিলেন সেটি বিক্রি হয়ে গেল ৭৭ হাজার ৬৪০ ইউরোয়, অর্থাৎ ৯০ লাখ ৬৮ হাজার ৩৫২ টাকায়। খবর এনডিটিভির।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) প্যারিসে অনুষ্ঠিত হয় জ্যাকসনের মুনওয়াক হ্যাটের নিলাম। হোটেল দ্রুও নিলাম হাউজ কালো রঙের এই ফিদোরো টুপিটির দর বেঁধে দিয়েছিল ৬০ হাজার থেকে ১ লাখ ইউরো। প্রায় ২০০ রক স্মৃতিচিহ্নের মধ্যে সর্বোচ্চ দামী ছিল ব্লুজম্যান টি-বোন ওয়াকারের ব্যবহৃত গিটার, যেটির দাম ধরা হয়েছিল ১ লাখ ২৯ হাজার ৪০০ ইউরো।

নিলামে ওঠা সেই মুনওয়াক হ্যাট। ছবি: এএফপিউল্লেখ্য, ১৯৮৩ সালে মাইকেল জ্যাকসন ছিলেন জনপ্রিয়তার সর্বোচ্চ চূড়ায়। তখন মোটাউন কনসার্টে ‘বিলি জিন’ গানটি গাইবার সময় নিলামে ওঠা হ্যাটটি দর্শকের দিকে ছুঁড়ে মেরেছিলেন তিনি। তখন কেউ একজন দূরদর্শী সেই হ্যাট তুলে নিয়েছিলেন। নিলাম হাউজটির সহ-সংগঠক পেরল বলেন, ‘সে ব্যক্তি মনে করেছিল কনসার্টসংশ্লিষ্ট কেউ এসে হ্যাটটি নিয়ে যাবে। কিন্তু হ্যাট কেউ নেয়নি এবং এরপর অজ্ঞাত সে ব্যক্তির কাছ থেকে হ্যাটটি আগ্রহী কয়েকজন সংগ্রাহকের হাত ঘুরেছে।’

ঐতিহাসিক সংগীত স্মৃতিচিহ্ন এখন লাভজনক শিল্পে পরিণত হয়েছে। সেপ্টেম্বরজুড়ে হোটেল দ্রুও’র আয়োজনে একটি সিরিজ নিলাম অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আছে প্রায় ২০০ রক স্মৃতিচিহ্ন। মাইকেল জ্যাকসনে হ্যাটটি ছাড়াও এতে ছিল ‘বোহিমিয়ান র‌্যাপসোডি’খ্যাত কিংবদন্তি গায়ক ফ্রেডি মার্কারির পিয়ানো। সেটি বিক্রি হয়েছিল প্রায় ৩০ লাখ টাকা মূল্যে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর