এই শরতে মেঘদলের একক কনসার্ট

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১০:৫১ এএম

গানপ্রেমী তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় এক নাম ‌‘মেঘদল’। ব্যান্ডটি আগামীকাল শুক্রবার রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘শরতে মেঘদল’ শিরোনামে তাঁদের একক কনসার্টের আয়োজন করেছে। এটি অনুষ্ঠিত হবে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই কনসার্টে মেঘদল তাঁদের নতুন ও পুরোনো গানগুলো শ্রোতাদের সামনে হাজির করবে।

চলতি বছরের জানুয়ারিতে ব্যান্ডটি তাঁর পথচলার বিশ বছর অতিক্রম করেছে। জানা গেছে, সেই পথচলার গল্পগুলোও উঠে আসবে এই সন্ধ্যায়। 

এক ভিডিও বার্তায় মেঘদলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের এই বিশ বছরের গানের পথচলায় এই একক অনুষ্ঠান নানাভাবে গুরুত্বপূর্ণ আমাদের কাছে। সাধারণ কনসার্টে স্বল্প পরিসরে আমরা অনেক গানই শোনাতে পারি না। অনেক গল্প না বলা থাকে। এই কনসার্ট মূলত সেই গল্পের, সেই গানের; যাঁরা আসলে মেঘদলকে ভালোবাসেন, মেঘদলের গানের-সুরের-কথার সাথে আছেন এবং থাকবেন; তাঁদের জন্যই এই কনসার্ট।’

শরতে মেঘদল কনসার্টের পোস্টার। ছবি: ব্যান্ডটির সৌজন্যে

‘শরতে মেঘদল’ কনসার্টের তারিখ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যান্ডটির ভক্তদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তাঁদের অধিকাংশই মনে করেন প্রতিটা ব্যান্ডেরই উচিত নিয়মিত একক কনসার্টের আয়োজন করা। 

‘ইভেন্টহোলিক’-এর উদ্যোগে আয়োজিত এই কনসার্টের টিকেট ইতোমধ্যে সোল্ড আউট। ইভেন্টের সকল তথ্য পাওয়া যাবে ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে।

মেঘদলের বর্তমান সদস্য হিসেবে আছেন শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এমজি কিবরিয়া (বেজ), তানভীর দাউদ রনি (কি-বোর্ড), সৌরভ সরকার (বাঁশি, ক্ল্যারিনেট, স্যাক্সোফোন)। 

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
লোডিং...

এলাকার খবর