নতুন অ্যালবামে আসছে ‘এই অবেলায় ২’

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০১:২৪ এএম

‘হাসিমুখ’, ‘জাহাজী’, ‘ইচ্ছে ঘুড়ি’, ‌‘ভালোবাসা মেঘ’, ‘এই অবেলায়’, ‌‘ক্যাফেটেরিয়া’—এমন বহুগানে দীর্ঘ ২৭ বছর ধরে সংগীতাঙ্গন মাতিয়ে চলেছে ‘শিরোনামহীন’। প্রতিটি অ্যালবামেই থাকে নতুনত্বের ছাপ। শিরোনামহীন-ভক্তদের জন্য এবার সুখবর—নতুন অ্যালবাম ‘বাতিঘর’ নিয়ে আসছে তাঁরা। চমক হিসেবে এই অ্যালবামে প্রকাশ পেতে যাচ্ছে তাঁদের শ্রোতানন্দিত ‘এই অবেলায়’ গানের সিক্যুয়েল, যার শিরোনাম ‘এই অবেলায় ২’।

জানা গেছে, নতুন অ্যালবামটি সাজানো হয়েছে ১০টি গানে। এর মধ্যে গান বাঁধার কাজও সম্পন্ন। সবার আগে মুক্তি পাবে অ্যালবামটির টাইটেল ট্র্যাক ‘বাতিঘর’। আর তা অবশ্যই মিউজিক ভিডিও আকারে। শুধু এটিই নয়, বাকি গানগুলোও নির্দিষ্ট বিরতি দিয়ে একে একে প্রকাশ পাবে ভিডিও আকারেই। এটি তাঁদের অষ্টম অ্যালবাম। সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ছিল ‌‘দ্যা অনলি হেডলাইনার’। 

গানগুলোর রেকর্ডিং প্রসঙ্গে জানতে চাইলে শিরোনামহীনের দলনেতা, গীতিকার ও বেজিস্ট জিয়াউর রহমান জিয়া বললেন, ‘আমরা কখনও বলি না যে আমাদের অ্যালবামের রেকর্ডিং শেষ হয়েছে। বললে এটা ভুল হয়ে যায়। আমরা গান বা অ্যালবামের ক্ষেত্রে একদম আগের দিন পর্যন্ত একটু ভালোর জন্য যদি কোনও কিছু করতে হয়, তবে সেটাই করি। এটাই শিরোনমহীনের ধর্ম, সাধারণত আমরা তাই করি।’

শিরোনামহীন সদস্যরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এই গীতিকার আরও জানালেন, ১০টির মধ্যে ৭টি গানের রেকর্ডিং মোটামুটি সম্পন্ন হয়েছে বলে ধরা যায়। তবে এরমধ্যেই শিগগিরই ভিডিওচিত্রের দৃশ্যধারণের কাজ শুরু হতে যাচ্ছে। অন্যদিকে, প্রথম দিকের গানগুলো প্রকাশ পেতে থাকলে বাকি ৩টি গানের রেকর্ডিং কিংবা বিভিন্ন কাজ তখনও চলবে। 

শুধু ‘এই অবেলায়’ গানটির সিক্যুয়েলই নয়; নতুন অ্যালবামে আরও বেশকিছু সারপ্রাইজ থাকছে ভক্তদের জন্য। আর সবগুলো গানের ভিডিওচিত্রের শুটিং হবে দেশের বাইরে। চলতি বছরেই কিংবা আগামী বছরের শুরুতে ইউরোপের বিভিন্ন দেশে তাঁদের কনসার্ট ট্যুর রয়েছে। তাই সেভাবেই চলছে ভিডিওচিত্র ধারণের প্রস্তুতি। এছাড়া ভারত, নেপাল, ইন্দোনেশিয়াতেও শুটিংয়ের পরিকল্পনা রয়েছে।

জিয়াউর রহমান জিয়া জানালেন, ১০টি গানের মধ্যে এক-দুটি গান রয়েছে প্রবাসীদের আবেগ-অনুভূতিকে কেন্দ্র করে। তার মধ্যে একটি গানের শিরোনাম ‘কত দূর’। এই গানটি রচিত হয়েছে একেবারে প্রবাসীদের অনুভূতিকে ঘিরে।

উল্লেখ্য, শিরোনামহীনের নতুন অ্যালবামটির সব গান প্রকাশ পাওয়ার পর সেগুলো নিয়ে বই আকারে একটি সংকলন অ্যালবাম তৈরি হবে। যেখানে ইউটিউব লিংকের কিউআর কোড যুক্ত থাকবে, যা স্ক্যান করলেই শ্রোতারা গানগুলো পেয়ে যাবেন। এর আগে তাঁদের ‘দ্যা অনলি হেডলাইনার’ অ্যালবামটিও প্রকাশ পেয়েছিল একইভাবে।

বর্তমানে ব্যান্ড শিরোনামহীনের লাইনআপে রয়েছেন জিয়াউর রহমান জিয়া (বেজিস্ট ও গীতিকার), কাজী আহমাদ শাফিন (ড্রামার), শেখ ইশতিয়াক (ভোকালিস্ট), সাইমন চৌধুরী (কি-বোর্ডিস্ট), দীপু সিনহা (গিটারিস্ট)।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর