পার্কিং না থাকায় বাতিল অরিজিতের কনসার্ট

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৩:২৩ পিএম

ভারতের অন্যতম গায়ক অরিজিৎ সিং। তাঁর কনসার্ট মানেই উপচে পড়া ভিড়। হাজার হাজার শ্রোতার জমায়েত। চলতি বছরের শুরুতে জনপ্রিয় এই গায়কের একটি কনসার্ট ঘিরে তৈরি হয়েছিল জটিলতা। সে ঘটনা নিয়ে তখন রাজনৈতিক দড়ি টানাটানিও কম হয়নি। শেষে ভেন্যু বদলে পারফর্ম করেন অরিজিৎ। ফের তাঁর চণ্ডীগড় কনসার্ট ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের বরাতে জানা যায়, ইতোমধ্যে এই কনসার্টের হাজার হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। আগামী ৪ নভেম্বর এতে পারফর্ম করার কথা অরিজিতের। কিন্তু হঠাৎ করেই বেঁকে বসেছে পুলিশ। কারণ, পার্কিংজনিত সমস্যা!

পুলিশ জানিয়েছে, যে এগজিবিশন গ্রাউন্ডে অরিজিতের কনসার্ট হওয়ার কথা, সেখানে পার্কিং নিয়ে উদাসীন আয়োজক কর্তৃপক্ষ। যথাযথভাবে পার্কিংয়ের ব্যবস্থা না করার জেরেই কনসার্টের অনুমতি বাতিল হয়েছে। বলা হয়েছে, অরিজিতের কনসার্টে কমপক্ষে ৫০০০ গাড়ি আসবে। কিন্তু আয়োজকদের পক্ষ থেকে পার্কিংয়ের পরিকল্পনার কথা জানানো হয়নি প্রশাসনকে। চণ্ডীগড়ের ডেপুটি কমিশনারের কাছে এই প্রসঙ্গে লিখিত কারণ জানিয়েছে পুলিশ। তাঁদের ভাষ্য, অরিজিতের এ কনসার্টে কমপক্ষে ২০ হাজার দর্শক আসবে, কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় তা নিশ্চিত করার দায়িত্ব পালন করতেই এই সিদ্ধান্ত। 

অরিজিতের এ কনসার্টের ৭০০০ হাজার টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। এই টিকিটের দাম ১৮০০ থেকে ২ লাখ পর্যন্ত! শেষ মুহূর্তে অনুমতি না মেলায় মাথায় হাত আয়োজকদের। তবে তাঁরা নিশ্চিত নির্ধারিত দিনেই হবে কনসার্ট। আয়োজক কর্তৃপক্ষ তারিস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড হিন্দুস্থান টাইমসকে বলেছে, ‘আমরা একটি খালি জায়গা পার্কিংয়ের জন্য নিশ্চিত করেছি। আমাদের টিম যাবতীয় ব্যবস্থা করছে। নির্ধারিত দিনেই কনসার্ট হবে।’

এছাড়া পুলিশের তরফে ভেন্যু বদলের কথা বললে আয়োজকরা রাজি হননি। পার্কিং পরীক্ষা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে আশাবাদী তাঁরা। তবে অনুমতি মিলবে কি না, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
লোডিং...

এলাকার খবর