অবশেষে সালমানের সিনেমায় গাইলেন অরিজিৎ, কী হয়েছিল তাঁদের?

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৪:৫৯ পিএম

মনোমালিন্যের অবসান! দীর্ঘ ৯ বছর পর সালমান খানের সিনেমায় প্লেব্যাক করলেন অরিজিৎ সিং। একসময় ‘ভাইজান’ ঘোষণা দিয়েছিলেন তাঁর সিনেমায় কখনো গান গাইবেন না অরিজিৎ। তারপর পেরিয়ে গেছে ৯ বছর। অবশেষে সালমান নিজেই জানালেন তাঁর আসন্ন ছবি ‘টাইগার ৩’-এ একটি গান গেয়েছেন অরিজিৎ।

আজ দুপুরে ‘টাইগার ৩’ ছবির একটি গানের পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করেন সালমান। যেখানে তাঁর সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফও। সিনেমাটির অভিনেত্রী রয়েছেন জোয়া চরিত্রে। ক্যাপশনে সালমান লিখেছেন, ‌‘‘প্রথম গান ‘লেকে প্রভু কা নাম’-এর প্রথম ঝলক। ও হ্যাঁ, আমার জন্য এটা অরিজিৎ সিংয়ের প্রথম গান। গানটি ২৩ অক্টোবর মুক্তি পাচ্ছে। এই দীপাবলিতে ১২ নভেম্বর সিনেমা হলে আসছে ‘টাইগার ৩’। হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাচ্ছে সিনেমাটি।’’

২০১৪ সালে একটি অনুষ্ঠানে সালমান ও অরিজিতের মধ্যে ঝগড়া হয়েছিল। তারপর থেকেই চির ধরে তাঁদের সম্পর্কে। অনুষ্ঠানটি সঞ্চলনা করছিলেন সালমান। পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন অরিজিৎ। তখন সালমান ব্যঙ্গ করে জিজ্ঞাসা করেন, ‘তুমি কি ঘুমাচ্ছিলে?’ জবাবে গায়ক বলেছিলেন, ‘আপনারা সবাই আমাকে ঘুমিয়ে দিয়েছেন।’ সালমান তখন উত্তর দিয়েছিলেন, ‘‘‘তুম হি হো’র মতো গান চলতে থাকলে আমাদের দোষ নেই।’’

এর পরে অনেক জল গড়িয়েছে। সালমানের ‘সুলতান’ ও ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয় অরিজিৎ সিংয়ের গান। ২০১৬ সালে সালমানের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ। ‘সুলতান’-এ তাঁর গাওয়া গান রাখার জন্য অনুরোধও করেছিলেন। কিন্তু কিছুতেই চিড়ে ভিজেনি।

সম্প্রতি অরিজিৎ সিংকে দেখা গিয়েছিল সালমান খানের বাসভবনে যেতে। তখনই নেটিজেনরা ধারণা করেছিলেন এই দুই তারকার মধ্যে যাবতীয় ঝামেলা মিটে গেছে। এবার সেটাই সত্য বলে জানালেন খোদ সালমান।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে ভক্তদের মধ্যে নানা গল্প প্রচলিত রয়েছে। তবে কাছের মানুষদের সম্পর্ক আঁচ করে ফেলার ক্ষেত্রে তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার আরেকটি চমকপ্রদ উদাহরণ সামনে এনেছেন...
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
লোডিং...

এলাকার খবর