চঞ্চল চৌধুরীর কণ্ঠে ‘সাদা-কালা’ হাশিম মাহমুদের গান  

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৫:১৪ পিএম

‘সাদা সাদা কালা কালা’ গানটির কথা মনে আছে? যা ব্যবহৃত হয়েছে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ চলচ্চিত্রে। এই গান ধরেই হিটের পথে এগিয়েছিল ছবিটি। গানটির স্রষ্টা নিভৃতচারী সংগীতশিল্পী হাশিম মাহমুদ। তাঁর আরও একটি গান কোক স্টুডিওতেও এসেছে। এরপর? আবারও দৃষ্টির অগোচরে চলে গেছেন হাশিম।

তবে এই গীতিকবির দারুণ ভক্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। তাই তো এবার তাঁর গান কণ্ঠে তুললেন। এবং ভিডিওতে প্রকাশ করলেন।

গানের শিরোনাম ‘বাজি’। গানের কথাগুলো এমন—‘গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী/ তরী যদি বাইতে পারি, সাদা পাল উড়াইতে পারি, ভ্রমর কালো নদী/ নদীতে তুফান উঠিলে, পানি যদি না সেচিলে, অঘটনেও রাজি/ তোমায় আমি পাইতে পারি বাজি।’ মঙ্গলবার (১২ মার্চ) রাতে ফেসবুকে শেয়ার করেছেন চঞ্চল। সঙ্গে জানিয়েছেন গানের গল্পও। 

তাঁর ভাষ্য, ‘অনেক দিন আগে বিনোদের (সংগীত পরিচালক) স্টুডিওতে একটা অনুষ্ঠানের রিহার্সেল করতে গিয়ে হাশিম মাহমুদের এই গানটি পূর্ব প্রস্তুতি ছাড়াই রেকর্ড করেছিলাম। এরপর নিজে নিজেই ভিডিও বানিয়ে রেখে দিয়েছিলাম। আজ (১২ মার্চ) সবার জন্য পোস্ট করলাম।’

নব্বই দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচিত মুখ ছিলেন হাশিম মাহমুদ। তৈরি করেছিলেন ‘বৈরাগী’ নামের গানের দল। পরবর্তী সময়ে অসুস্থতার কারণে নিজেকে অন্য সবকিছু থেকে সরিয়ে নেন। হারাতে বসে তাঁর স্মৃতিশক্তি।

এদিকে হাশিম মাহমুদের ভাই বেলাল আহমেদ ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানান, শিল্পী এখন অনেকটাই সুস্থ। ফিরতে চান গানে। কিন্তু তেমন কোনো আয়োজনের সাড়া আর মিলছে না।

আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
গ্রামের দুই প্রভাবশালী পরিবারের বৈরিতাকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০...
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে চতুর্থ মৌসুম শুরু করল ‘কোক স্টুডিও বাংলা’। নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ মে’র আগেই প্রকাশ করা হয়েছে বিশেষ উদ্বোধনী গান ‘রুম ঝুম’। মূলত...
নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র সাফল্যের পেছনে অন্যতম অবদান রেখেছিল সিনেমাটির গান। মুক্তির আগে হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’, বাসুদেব দাস বাউলের ‘আটটা বাজে দেরি করিস না’ ও মেঘদলের...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর