ফের ঢাকা মাতাবেন নচিকেতা

আপডেট : ০৬ জুন ২০২৪, ১২:০২ পিএম

ফের ঢাকায় মাতাবেন এপার-ওপার বাংলার অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। আজব কারখানার আয়োজনে এই কনসার্টে তাঁর সঙ্গে গাইবেন জয় শাহরিয়ার। ইনডিপেনডেন্ট ডিজিটালকে বিষয়টি নিশ্চিত করেছেন এই গায়ক।  

আগামী ২৬ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া এ কনসার্টের শিরোনাম ‘নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম টু’।

এর আগে গত বছর সংগীতজীবনের ৩০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় একটি একক কনসার্টে গেয়েছিলেন নচিকেতা। ‘নচিকেতা লাইভ ইন ঢাকা’ শীর্ষক ওই আয়োজনে বেশ ভালোই সাড়া পড়েছিল। সেদিন রাত ৮টায় কনসার্ট শুরু হলেও বিকেল থেকেই ছিল দর্শকের উপস্থিতি।

জয় শাহরিয়ার বলেন, ‘আগের কনসার্টটি ভালো সাড়া ফেলেছিল। দর্শকের অনেকে তখন মিস করেছেন, দেখতে পারেননি। তাঁদের কথা ভেবেই আবারও নচিকেতা দাদাকে নিয়ে কনসার্টের আয়োজন। বলতে পারেন ওই কনসার্টের ধারাবাহিকতাতেই আবারও আয়োজন করা।’

নচিকেতার এবারের কনসার্টের পোস্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তিনি জানান, আগামী সপ্তাহ থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম টু’র।  
 
১৯৯৩ সালের ১৪ আগস্ট প্রকাশ পায় নচিকেতার প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’। এর মাধ্যমে তিনি যেন বাংলা গানের রূপটাই বদলে দিয়েছিলেন। বিদ্রোহ, প্রতিবাদ, প্রেম-ভালোবাসার মতো জীবনঘনিষ্ঠ বাস্তবতা তাঁর গানে উঠে এসেছিল নতুন রূপে।

এদিকে, সংগীত পরিচালক-গায়ক জয় শাহরিয়ারের সংগীতে বেশ কিছু গানে গেয়েছেন নচিকেতা। এর মধ্যে ‘হয়তো আবার’, ‘শেষ সময়’, ‘শান্তি আসুক ফিরে’, ‘বরিষণ’, ‘কেউ নেই ভালো’ প্রভৃতি গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ পেয়েছে এই দুই শিল্পীর ‘আরেকটিবার বাঁচো’ নামের একটি গান।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর