খালেদা জিয়াকে নিয়ে সিনেমার ঘোষণা, নাম ‘মাদার অব ডেমোক্রেসি’

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৩:৫৮ পিএম

রূপালি পর্দায় তুলে ধরা হবে আপসহীন নেত্রী খালেদা জিয়াকে। নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি’। পরিচালক এম কে জামান ১৮ আগস্ট পরিচালক সমিতিতে এ নামটি নিবন্ধন করেছেন।

সিনেমাটি প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। 

বিষয়টি নিয়ে নির্মাতা জামান ইনডিপেনডেন্ট ডিজিটালকে বললেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠান আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি জিয়া পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তারাই আমাকে পরিচালক হিসেবে নিয়োগ দেন। সে অনুযায়ী কাজ এগোচ্ছে। চিত্রনাট্য লেখার কাজ চলছে। প্রি-প্রোডাকশন শুরু হয়েছে। অক্টোবরে শুটিং শুরু হবে।’

চলতি বছর কাজ শুরু হলেও সিনেমাটি নিয়ে আগেই থেকেই মাঠ পর্যায়ের কাজ করছেন বলে দাবি করেন এ নির্মাতা। তাঁর ভাষ্য, ‘অনেক দিন ধরেই সিনেমাটি নিয়ে আমরা কাজ করছি। পর্যাপ্ত তথ্য সংগ্রহ করেছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।’

পরিচালক সমিতির সনদ। ছবি: নির্মাতার সৌজন্যে

রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে সিনেমা নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে শেখ হাসিনাসহ অনেক রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে চলচ্চিত্র তৈরি করা হয়েছে। আমি মনে করি খালেদা জিয়ার মতো ব্যক্তিত্বদের নিয়েও দ্রুত সিনেমা তৈরি হওয়া দরকার। সেই ইচ্ছে থেকে এ চলচ্চিত্রে যুক্ত হওয়া।’

অভিনয় কে করবেন—সে বিষয়ে এখনই জামান কিছু বলতে চাননি। আরও কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানান।

প্রসঙ্গত, এম কে জামান পরিচালিত মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে রয়েছে ‘তোর মাঝেই আমার প্রেম’ ও ‘অন্তরে তুমি’। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তাঁর নির্মিত ‘কী করে ভুলি তোরে’ ও ‘তুমি তুমি সারাক্ষণ’ নামের দুটি সিনেমা। 

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর