এবার বিপ্লবের ‘এক ঐক্যের বাংলাদেশ’

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৫:৫৯ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে নতুন গান নিয়ে হাজির হন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যান্ড তারকা বিপ্লব। শহীদদের স্মৃতিতে তিনি প্রকাশ করেন ‘ও প্রিয় বাংলাদেশ’ শিরোনামের গান। যার কথা, সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই।

গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ নিয়ে ধারাবাহিকভাবে বেশ কিছু গান প্রকাশ করবেন বলে আগেই জানিয়েছিলেন বিপ্লব। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘এক ঐক্যের বাংলাদেশ’। এর কথা লিখেছেন তরুণ সিং, সুর-সংগীত করেছেন জনি।

এক ঐক্যের বাংলাদেশ-এর কথায় উঠে এসেছে বিভাজনমুক্ত স্বপ্নের বাংলাদেশ। কথাগুলো এমন—‘লাল-সবুজের পতাকা যেন, রক্তে না ভিজে বারবার/সোনার বাংলা এই দেশটা তো, তোমার আমার সবার/হউক নতুন বাংলাদেশ, গড় নতুন বাংলাদেশ।’

গান প্রকাশ উপলক্ষে বিপ্লব বলেন, ‘এক ঐক্যের বাংলাদেশ—দল, মত, গোষ্ঠী, ধর্ম, জাত, গোত্র, দ্বিধা-দ্বন্দ্ব, বৈষম্য-বিভাজন নির্বিশেষে আমাদের সবার বাংলাদেশ। উপমহাদেশ থেকে বেরিয়ে আমরা যুক্ত হচ্ছি বিশ্বমঞ্চে, আর আমাদের প্রথম ও প্রধান পরিচয়—আমরা বাংলাদেশি।’

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর