নতুন আয়োজনে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম

ঢাকাই সিনেমা ‘প্রেমের জ্বালা’র জনপ্রিয় গান ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’। যেখানে জুটি বেঁধেছিলেন ফেরদৌস-শাবনূর। ২০০২ সালে আবুল কালাম আজাদ পরিচালিত এই সিনেমা মুক্তির পরই গানটি লুফে নেন শ্রোতারা, যা এখনও বিভিন্ন অনুষ্ঠানে বাজতে শোনা যায়। দ্বৈতকণ্ঠে তা গেয়েছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এবার দুই দশকের বেশি সময় পর নতুন আয়োজনে ফিরছে গানটি। 

অনুপম মিউজিকের ব্যানারে তৈরি নতুন গানের ব্রিজ লাইনে থাকছে আসসালামালাইকুম বিয়াইন সাব’র অন্তরার কথাগুলো। নতুন গানটির শিরোনাম ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’।

নতুন গানটি গেয়েছেন সৈয়দ অমি ও দিলশাদ নাহার কনা। লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর করেছেন সৈয়দ অমি। সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ।

গীতিকার স্নেহাশীষ ঘোষ বলেন, ‘আগের গানটির জনপ্রিয়তা মাথায় রেখে সম্পূর্ণ নতুন করে লেখা হয়েছে গানটি। কোরাস অংশে রাখা হয়েছে আগের গানের দুই লাইন। পূজা উপলক্ষে বড় আয়োজনে তৈরি হচ্ছে গানটি। আশা করছি আগের গানের মতো এই গানটিও দর্শকের মন ছুঁয়ে যাবে।’

গানটিতে মডেল হয়েছেন অমি-আঁচল। ছবি: ফেসবুক থেকে নেওয়া

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সৈয়দ অমি। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী চিত্রনায়িকা আঁচল আঁখি। এর আগে ‘মাতাল’, ‘দুই চাক্কার সাইকেল’, ‘পরী পাইছি রে’সহ বেশকিছু গানে মডেল হয়েছেন তাঁরা।

সম্প্রতি এফডিসিতে সেট বানিয়ে বিশাল আয়োজনে হয়েছে আসসালামালাইকুম বিয়াইন সাব-২.০ গানটির দৃশ্যধারণ করা হয়। অমি-আঁচলের সঙ্গে এতে অংশ নেন একঝাঁক নৃত্যশিল্পী।

সেট থেকে দুজনের একটি ছবি শেয়ার করে ফেসবুকে অমি জানান, সফলভাবে ভিডিওর শুটিং শেষ হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর অনুপম মিউজিকের ব্যানারে এটি প্রকাশ পাবে।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর