নব্বই দশকের নস্টালজিয়ায় ফিরছে ‘বার্বি গার্ল’খ্যাত অ্যাকোয়া

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১০:০০ এএম

অপেরায় ফিরছে নব্বই দশকের নস্টালজিয়া! সম্প্রতি চমকপ্রদ এক ঘোষণা দিয়েছে ড্যানিশ-নরওয়েজিয়ান ইউরোড্যান্স ব্যান্ড ‘অ্যাকোয়া’। 

‘বার্বি গার্ল’ গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই পপ গানের দলটি মঞ্চায়ন করতে চলেছে একটি স্টেজ মিউজিক্যাল। যেখানে তাঁরা তাঁদের টপ চার্টে বাজিমাত করা গানগুলো পরিবেশন করবেন। পাশাপাশি কীভাবে তাঁরা খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন, সেই গল্প শোনাবেন ব্যান্ড সদস্যরা।

অ্যাকোয়া-সদস্য সোরেন রাস্টেড বলেন, ‘আমি বলতে চাইছি, অবশ্যই প্রতিটি ব্যান্ডেরই একটি বিশেষ গল্প থাকে, কিন্তু আমার মনে হয় আমাদের গল্পটা সম্ভবত একটু আলাদা। কারণ আমাদের যেভাবে দেখা হয়েছিল, ততদিনে আমাদের বিয়ে হয়ে গিয়েছিল। আমরা সবাই একসাথে ছিলাম।’

প্রধান ভোকালিস্ট লেনে নাইস্ট্রোম বলেন, ‘সবই ভালোবাসা! অ্যাকোয়া মানেই ভালোবাসা, সংগীত এবং একসাথে থাকার কথা, এমনকি কঠিন সময়েও। এটা সংগীতের চেয়েও বেশিকিছু! এটা সম্পর্ক আর কঠিন পরিশ্রম।’

তাঁর কথায় তাল মিলিয়ে সোরেন রাস্টেড বলেন, ‘আমাদের বিশেষ কিছু গল্প আছে।’

দর্শকদের সেই গল্প, গান আর নৃত্যে বুঁধ করতেই ব্যান্ডটি ঘোষণা করেছে তাঁদের বহুল প্রতীক্ষিত স্টেজ মিউজিক্যাল। এটি ২০২৮ সালে কোপেনহেগেনের ‘দ্য রয়েল অপেরা হাউসে’ প্রদর্শিত হবে। ইতিমধ্যে এক ঝলক প্রকাশ্যে এসেছে। 

সোরেন রাস্টেড আরও বলেন, ‘আপনি কল্পনা করতেই পারেন যে এটা খুবই বর্ণাঢ্য হতে চলেছে এবং আশা করি এটা এমন কিছু হবে, যা নব্বই দশকের পাশাপাশি আমাদের পপ সংগীতকেও চিত্রায়িত করবে। আমার মনে হয় এটি গানের দৃশ্যের সঙ্গে নিখুঁতভাবে মানিয়ে যাবে।’

প্রসঙ্গত, ১৯৯৫ সালে পথচলা শুরু করে অ্যাকোয়া। নব্বই দশকে ব্যান্ডটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠে। তাঁদের ‘বার্বি গার্ল’, ‘কার্টুন হিরোস’ ও ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ গানগুলো আজও যেকোনো অনুষ্ঠানকে রাঙিয়ে তোলে।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
দেশে বাল্যবিবাহ রোধে আইন আছে, চলছে সচেতনতা কার্যক্রমও। তারপরও থামছে না এই সামাজিক ব্যাধি। পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের সাম্প্রতিক জরিপ বলছে, দেশে ৫৬ শতাংশ মেয়ের বিয়ে হয় ১৮ বছরের আগে।...
রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
ইনফান্তিনোর অধীনে ফুটবল শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন লা লিগা সভাপতি। একই সঙ্গে ফিফা যে আগামী বিশ্বকাপ ৬৪ দলের করার কথা ভাবছে, সেই পরিকল্পনারও সমালোচনা করেন তিনি।
রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর