ফের ঢাকায় আসছে পাকিস্তানের ‘জাল’

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পিএম

ফের ঢাকায় আসছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ‘জাল’। সামাজিকমাধ্যমের এক পোস্টে এই তথ্য জানিয়েছেন ব্যান্ডটির ভোকালিস্ট গওহর মমতাজ।

শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুকে দুটি স্টোরি শেয়ার করেছেন এই গায়ক। প্রথম স্টোরিতে ঢাকা শহরের আবহের একটি ছবির ওপর লেখা, ‘ঢাকা, তোমরা প্রস্তুত?’ 

পরবর্তী স্টোরিতে দেখা যায়, বাংলাদেশের পতাকার আবহে এআই নির্মিত একটি অ্যানিমেটেড ছবি, যেখানে গওহর মমতাজকে গিটার বাজিয়ে পারফর্ম করতে দেখা যাচ্ছে। সেখানেই উল্লেখ করা হয়, ‘ঢাকা, আর ইউ রেডি? গওহর মমতাজ ও জাল দ্য ব্যান্ড ঢাকায় আসছে। দেখা হবে শিগগিরই।’ 

এ নিয়ে তৃতীয়বারের মতো ঢাকায় পারফর্ম করতে চলেছে জাল। যদিও এই কনসার্টের আয়োজক কারা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ভক্তরা শিগগিরই কনসার্টের তারিখ ও স্থান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করছেন।

২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল জাল। এরপর ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকায় ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শীর্ষক একটি কনসার্টে অংশ নেয় তাঁরা।

ব্যান্ডটির বর্তমান লাইনআপে রয়েছেন গওহর মমতাজ (ভোকাল ও লিড গিটার), আমির আজহার (বেজ গিটার), আলি খান (লিড গিটার) ও সালমান আলবার্ট (ড্রামস)।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর