ব্যক্তিজীবনে যেভাবে বদলে গিয়েছিলেন এবি, সেখান থেকেই সৃষ্টি যে গান

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৩:১৫ পিএম

ব্যান্ড ‘এলআরবি’ থেকে অসংখ্য গান উপহার দিয়েছেন রক আইকন আইয়ুব বাচ্চু। ভক্তরা তাঁকে ভালোবেসে ডাকেন ‘এবি’। তবে অসংখ্য গানের ভেতর তাঁর ‘চলো বদলে যাই’ গানটি সবচেয়ে বেশি লুফে নিয়েছিল শ্রোতারা। ১৯৯৩ সালে প্রকাশিত এলআরবির ‘সুখ’ অ্যালবামে ছিল এই অমর সৃষ্টি। আজ ব্যান্ড এলআরবির প্রতিষ্ঠাতা, কিংবদন্তি আইয়ুব বাচ্চুর ৭ম মৃত্যুবার্ষিকীতে থাকল গানটি সৃষ্টির পেছনের গল্প।

‘আমার আমি’ শিরোনামের এক টেলিভিশন সাক্ষাৎকারে হাজির হয়ে ‘চলো বদলে যাই’ (সেই তুমি) গানটি তৈরির প্রেক্ষাপট জানিয়েছিলেন আইয়ুব বাচ্চু নিজেই। স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনার আবদারে গানটি লিখেছিলেন তিনি।

এ প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেছিলেন, ‌‘বিয়ের এক থেকে দেড় বছরের মাথায় আমার মনে হয়েছিল আমাদের জীবনে আরও একটা গান খুব ডিমান্ড করে। তারপরই লিখেছিলাম চলো বদলে যাই গানটি। এই গানটা সারা পৃথিবীর বাংলাভাষী মানুষ জানে, পছন্দ করে। এই গানটার কৃতিত্বের অধিকারিণী আমার স্ত্রী চন্দনা।’

আইয়ুব বাচ্চু। ছবি: সংগৃহীত

গানটি তৈরির সেই দিনটির স্মৃতিচারণ করে বাচ্চু বলেন, ‘‘একদিন সকালে বাসায় বসে আমি চা খাচ্ছি। সে (ফেরদৌস আক্তার চন্দনা) এসে বলল—‘বসে আছ, একটা গান লিখতে পার না? একটা সুর করো, গান আমার জন্য করো।’ চন্দনাকে আমি বললাম, ‘খারাপ আইডিয়া দাওনি!’’’

ব্যক্তিজীবনের বদলে যাওয়ার প্রসঙ্গ অবতারনা করে এই কিংবদন্তি বলেন, ‘আমার তখন মনে হলো আরে আমরা তো সিরিয়াস প্রেম করতাম। দেড় বছরে আমাদের সেই প্রেম চলে গেল! এটা কেন হলো? আমরা এমন প্রেম করতাম, রিকশা নিয়ে মালিবাগ থেকে বের হয়ে পুরো শহর ঘুরে সোবহানবাগ হয়ে অডিও-ভিডিও ক্যাসেট নিয়ে ফিরতাম।’

আরও বলেন, ‘তখন রিকশায় চানাচুর খাওয়া, খুনসুটি করা—এই দিনগুলো কই চলে গেল। সেই কথাগুলো স্মরণ করেই লিখেছিলাম চলো বদলে যাই গানের কথাগুলো।’

আইয়ুব বাচ্চুকে ভক্তরা ভালোবেসে ডাকেন এবি। ছবি: সংগৃহীত

আইয়ুব বাচ্চুর সিগনেচার এই গানের কথাগুলো হলো—‘সেই তুমি কেন এত অচেনা হলে/ সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম/ কেমন করে এত অচেনা হলে তুমি/ কীভাবে এত বদলে গেছি এই আমি/ বুকেরই সব কষ্ট দু’হাতে সরিয়ে/ চলো বদলে যাই।’

প্রসঙ্গত, চলো বদলে যাই গানটির জনপ্রিয়তা আইয়ুব বাচ্চু তাঁর জীবদ্দশায় দেখে গেছেন। এই গান ছাড়া তাঁর কনসার্টই যেন ভক্তদের কাছে অসম্পূর্ণ মনে হতো। দেশ-বিদেশের এমন কোনো কনসার্ট নেই, যেখানে তাঁকে এই গান গাইতে হয়নি।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর