মগবাজারে হচ্ছে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পিএম

রাজধানীর মগবাজারে নির্মিত হতে যাচ্ছে আইয়ুব বাচ্চু মিউজিয়াম। এর নাম হবে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব’। ১০ কাঠা জমির ওপর গড়ে ওঠা এই জাদুঘরে সংরক্ষিত থাকবে তাঁর বর্ণাঢ্য জীবন, অসাধারণ সংগীতকর্ম ও শিল্পভুবনের নানান স্মৃতি। আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

এই তথ্য জানিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি এবং আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। তিনি এই প্রকল্পের জন্য সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার আহ্বানও জানিয়েছেন।

আইয়ুব বাচ্চু। ছবি: সংগৃহীত

ফাউন্ডেশনের সেক্রেটারি এবং প্রয়াত শিল্পীর দীর্ঘদিনের সহকর্মী আবদুল্লাহ আল মাসুদ জানিয়েছেন, এই জাদুঘরে শুধু আইয়ুব বাচ্চুর গিটার নয়, থাকবে রক আইকনের ব্যবহৃত টি-শার্ট, হ্যাট, ক্যাপ, রোদচশমা এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র। সেখানে এবি কিচেনের আদলে একটি অত্যাধুনিক রেকর্ডিং স্টুডিও তৈরি করা হবে। দর্শনার্থীরা এখানে ভার্চ্যুয়াল রিয়্যালিটির মাধ্যমে আইয়ুব বাচ্চুর কনসার্টের সরাসরি অভিজ্ঞতা নিতে পারবেন। এই বিশাল পরিকল্পনা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি সহযোগিতা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, জাদুঘরের পাশাপাশি সেখানে একটি মিউজিক্যাল ক্যাফে, একটি অত্যাধুনিক মিলনায়তন এবং নতুন প্রজন্মের সংগীতশিল্পীদের জন্য একটি উন্মুক্ত স্টুডিও থাকবে। এর মাধ্যমে তরুণ সংগীতপ্রেমীরা আইয়ুব বাচ্চুর জীবন ও সংগীতধারার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

এ ছাড়াও জাদুঘরের একটি বিশেষ অংশে আইয়ুব বাচ্চুর ব্যক্তিগত লাইব্রেরি থাকবে, যেখানে তাঁর প্রিয় বই, গানের স্বরলিপি এবং অপ্রকাশিত পাণ্ডুলিপি প্রদর্শিত হবে। এখানে নিয়মিতভাবে সেমিনার, কর্মশালা এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হবে, যা তরুণ শিল্পীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করবে। জাদুঘরের নির্মাণশৈলীতে আধুনিক স্থাপত্যের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশার মিশ্রণ ঘটানো হবে, যা এর স্বতন্ত্র পরিচয় ফুটিয়ে তুলবে। আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন আশা করছে, এই প্রকল্পটি বাংলাদেশের সংগীত ও সংস্কৃতি জগতে একটি মাইলফলক হয়ে থাকবে।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর