কোক স্টুডিওর নতুন গান: লাতিন-জ্যাজের সঙ্গে এলেন তুহীন

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১১:৫১ এএম

দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘আভাস’-এর গায়ক তানযীর তুহীন এবার হাজির হলেন ভিন্ন মেজাজে ‘কোক স্টুডিও বাংলা’তে। যেখানে সঙ্গে পাওয়া গেল লাতিন ও জ্যাজ আমেজও।

গানের শিরোনাম ‘ক্যাফে’। যেখানে সময় যেন থমকে যায়, কণ্ঠস্বর নেমে আসে, আর প্রতিটি টেবিল নিজস্ব গল্প বলে। কেউ হয়তো প্রথম দেখা স্মরণ করছে, কেউ শেষ বিদায়ের মুহূর্তে দাঁড়িয়ে, কেউ আবার নীরবভাবে বোঝার চেষ্টা করছে, নীরবতার গভীরতা কী? মানুষ আসে, যায়, তবু কিছু যেন চিরকাল থেকে যায়—ছেঁড়া পাতার স্মৃতির মতো, কফির কাপে হেসে ওঠা এক মুহূর্তের ঝলকানির মতো। ক্যাফে সেই নিঃশব্দ মুহূর্তের মধ্যদিয়ে জন্ম নিয়েছে—এমনটাই বলেছেন এর শিল্পীরা।

এতে ব্যবহৃত হয়েছে ‘ক্যাফে’ শিরোনামের গানের কিছু অংশ, যা লিখেছিলেন রবার্ট গুয়েইটস ও এডি পালমিয়েরি। গানটি প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বিএমজি রাইটস ম্যানেজমেন্ট, যা বিএমজি’র একটি সহযোগী প্রতিষ্ঠান। ১৯৬৪ সালে কপিরাইট সংরক্ষিত এই গানটি ব্যবহারের জন্য আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়েছে।

মূল ‘আমার প্রিয়া ক্যাফে’ গানটির বাংলা কথা ও সুর গৌতম চট্টোপাধ্যায়ের, যিনি ব্যান্ড মহীনের ঘোড়াগুলি-এর সদস্য ছিলেন।

গানটিতে দেখা গেছে এক অনন্য সাংস্কৃতিক মিশ্রণ—আফ্রো-কিউবান জ্যাজের তেজ, লাতিন সালসার উষ্ণতা এবং বাংলার পঙক্তির কোমলতা। তানজীর তুহীন, ব্রাজিলিয়ান শিল্পী লিভিয়া মাতোস এবং গৌরব চ্যাটার্জি গানটিতে অংশ নিয়েছেন।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর