এবার কোক স্টুডিও বাংলায় রুনা লায়লা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১২:০২ পিএম

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার অন্যতম জনপ্রিয় গান ‘দমা দম মাস্ত কালান্দার’। কোক স্টুডিও বাংলা প্ল্যাটফর্মে নতুন করে আসছে তাঁর এই গান। আজ গানটি কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

কোক স্টুডিও বাংলা সিজন-৩ শুরু থেকেই একের পর এক চমক দিয়ে আসছে। এ পর্যন্ত প্রকাশিত ৭টি গান দর্শক-শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এবার জনপ্রিয় এই প্ল্যাটফর্মে যুক্ত হলেন রুনা লায়লা।

শনিবার (১৬ নভেম্বর) অফিসিয়াল ফেসবুক পেজে রুনা লায়লার একটি ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছে কোক স্টুডিও বাংলা।

১৭ নভেম্বর গায়িকা পা রাখবেন ৭৩ বছরে। জন্মদিনের আগে দর্শকদের জন্য বড় উপহার নিয়ে হাজির হচ্ছেন তিনি। এই সুখবরে হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। একজন লিখেছেন, ‘এটা মহাকাব্যিক হতে চলেছে!’, অন্য একজন লিখেছেন, ‘অবশেষে কিংবদন্তি, যার জন্য আমি অপেক্ষা করছিলাম’।

গত বছরের এপ্রিলে শুরু হয় কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। সবশেষ গত ২৪ অক্টোবর এই প্ল্যাটফর্ম থেকে প্রকাশ পেয়েছে ‘ক্যাফে’ শিরোনামের একটি গান। মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের জনপ্রিয় এই গান নতুন সংগীত আয়োজনে গেয়েছেন ‘আভাস’ ব্যান্ডের ভোকালিস্ট তানযীর তুহীন। তাঁর সঙ্গে ছিলেন মহীনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা ও ক্যাফে গানের গায়ক গৌতম চট্টোপাধ্যায়ের ছেলে গৌরব চট্টোপাধ্যায় এবং ব্রাজিলিয়ান শিল্পী লিভিয়া মাতোস।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর