দাউদ ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ শ্রদ্ধা-নোরার বিরুদ্ধে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম

বলিউডের জনপ্রিয় মুখ শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহির বিরুদ্ধে উঠল নতুন অভিযোগ। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের আয়োজন করা মাদক পার্টিতে নাকি তাঁরা গিয়েছিলেন। এমন বিস্ফোরক দাবি করেছেন মাদক পাচারকারী ‘গ্যাংস্টার’ সেলিম ডোলার ছেলে তাহের ডোলা।

সম্প্রতি মুম্বাই পুলিশ এবং নারকোটিকস কন্ট্রোল ব্যুরো যৌথভাবে একটি বড় তল্লাশি অভিযান চালায়। সেই তদন্তেই সামনে আসে সেলিম ডোলার নাম ও তার সঙ্গে জড়িত আন্তর্জাতিক মাদক চক্রের তথ্য। সংযুক্ত আরব আমিরশাহী থেকে গ্রেপ্তার করে ভারতে আনা হয় সেলিম-পুত্র তাহেরকে। জিজ্ঞাসাবাদে তিনি বলিউডের একাধিক অভিনেতা, অভিনেত্রী ও মডেলের নাম ফাঁস করেন। দাবি করেন, এই চক্রে প্রায় ২৫২ কোটি টাকার লেনদেন হয়েছে।

তাহেরের বক্তব্য, দাউদ ইব্রাহিম ভারতে ও বিদেশে যেসব গোপন মাদক পার্টির আয়োজন করে সেখানে নিয়মিত যাতায়াত থাকে শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহির মতো নামজাদা তারকাদের। শুধু তাই নয়, শ্রদ্ধার দাদা সিদ্ধার্থ কাপুরও নাকি এই চক্রের সঙ্গে যুক্ত।

প্রসঙ্গত, বছরখানেক আগে মাদক–কাণ্ডে সিদ্ধার্থ কাপুরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান।

সাম্প্রতিক শোনা যাচ্ছে, খুব শিগগিরই শ্রদ্ধা ও নোরাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাতে পারে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। তবে এখনও পর্যন্ত শ্রদ্ধা বা নোরার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখ্য, ২০১৭ সালে দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের জীবনীভিত্তিক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর