গিটারিস্ট সেলিম হায়দারের মৃত্যুতে বাকরুদ্ধ রুনা লায়লা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৩:০২ পিএম

ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ‘ফিডব্যাক’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য গিটারিস্ট সেলিম হায়দার। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। নন্দিত এ গিটারিস্টের মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের মাতম।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ বাংলাদেশ একজন অত্যন্ত প্রতিভাবান শিল্পীকে হারাল। সেলিম হায়দার গত তিরিশ বছরেরও বেশি সময় ধরে আমার সঙ্গে বাজিয়েছেন। আমরা একসঙ্গে প্রায় পুরো পৃথিবী ভ্রমণ করেছি, অসংখ্য কনসার্ট করেছি—সংগীতে আমাদের অগণিত স্মৃতি জড়িয়ে আছে।’

যোগ করে রুনা লায়লা বলেন, ‘তিনি আমার দলের অবিচ্ছেদ্য একজন সদস্য ছিলেন—প্রতিটি সুর, প্রতিটি গান তাঁর ছিল মুখস্থ, আর কাজে অপরিসীম নিবেদিতপ্রাণ ছিলেন। জানতাম, তিনি অসুস্থ। নিয়মিত খোঁজ নিতাম। মন থেকে আশা করতাম, প্রার্থনা করতাম—তিনি সুস্থ হয়ে আবার আমার কনসার্টে বাজাবেন। কিন্তু তা আর হলো না… সেলিম হায়দারকে আমি খুব তাড়াতাড়ি হারালাম। তাঁর চলে যাওয়ায় আমি বাকরুদ্ধ, মর্মাহত। এই আকস্মিক বিদায়ের কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছি না।’

সেলিম হায়দার। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

মাসখানেক আগে সেলিম হায়দার প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন। তারপর থেকে তিনি নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন।

সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। খানিক সুস্থ হয়ে বাসাতেও ফিরেছিলেন। কিন্তু গতকাল শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ বাদ জুমা রাজধানীর হাতিরপুল পুকুরপাড় জামে মসজিদে সেলিম হায়দারের জানাজা অনুষ্ঠিত হয়। জানা যায়, তাঁকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে।

সেলিম হায়দার মূলত লিড গিটারিস্ট। তবে বেস, ড্রামস ও কি-বোর্ডেও পারদর্শী ছিলেন। তাঁর সংগীত পরিচালনায় ফিডব্যাকের দুটি জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘এইদিন চিরদিন রবে’ ও ‘ওই দূর থেকে দূরে’।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর