ভাঙল সেতার, বিমানে বাজে অভিজ্ঞতা আনুষ্কার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম

কিংবদন্তি রবি শঙ্করের পদাঙ্ক অনুসরণ করে আজ শাস্ত্রীয় সংগীতের অন্যতম মুখ আনুষ্কা শঙ্কর। সম্প্রতি তিনি এয়ার ইন্ডিয়ার বিমানে চেপে বাড়ি ফেরার পথে ভেঙে যায় তাঁর শখের সেতার। সেজন্য মূলত বিমান কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন তিনি। যদিও সেতার বহনের জন্য বিমান সংস্থাকে ‘হ্যান্ডলিং চার্জ’ও দিতে হয়েছিল তাঁকে।  

বুধবার (৩ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন আনুষ্কা। যেখানে দেখা যায়, সেতারটির বডি ভেঙে প্রায় দু’টুকরো। এমনকি সেটির বাক্সও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্যাপশনে এই সেতারবাদক লেখেন, ‘আমার সেতারের যে অবস্থা হয়েছে, তা দেখে আমি সত্যিই হতবাক। ইচ্ছাকৃত অবহেলা ছাড়া কীভাবে এমন ক্ষতি হয়? এটা ভীষণই দুঃখজনক একটা ঘটনা। আমি অনেক দিন পরে এয়ার ইন্ডিয়ার বিমানে উঠেছি। এবং এমন অভিজ্ঞতা যে হতে পারে, সেটা ভাবতেও পারিনি। ভারতীয় একটি বাদ্যযন্ত্র কি তাদের কাছে নিরাপদ নয়? এতগুলো বছর বিভিন্ন সংস্থার বিমানে যাতায়াত করেছি এমন অভিজ্ঞতা কখনও হয়নি।’

পরিবহণ চার্জ দেওয়ার পরও কেন এমন অবস্থা হলো, এই প্রশ্ন তুলেছেন আনুষ্কা। তবে এই ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি এয়ার ইন্ডিয়া।

আনুষ্কার দাবি, প্রথমে তিনি সেতারটি হাতে নিয়ে কিছুই বুঝতে পারেননি। পরে টিউন করে বুঝেছেন, কতটা খারাপ অবস্থা! ১৫ থেকে ১৭ বছরে প্রথমবার এমন বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। 

প্রসঙ্গত, মর্যাদাপূর্ণ ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডে একাধিক ক্যাটাগরিত মনোনয়ন লাভ করেছেন আনুষ্কা।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর