সম্মানের সঙ্গে আমরা আলাদা হতে চাই: তাহসান

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৬:৫০ পিএম

গত বছরের শুরুতে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সুখবর দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। এবার তার এক বছরের মাথায় এল দুঃসংবাদ। বিচ্ছেদের পথে হাঁটছেন বলে জানালেন এই গায়ক।

এ বিষয়ে জানতে চাইলে ইনডিপেনডেন্ট ডিজিটালকে তাহসান বললেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে জনসম্মুখে কথা বলা বিরক্তিকর। সম্মানের সঙ্গে আমরা আলাদা হতে চাই বিধায় কোনো কারণ আমি জনসম্মুখে বলতে চাই না।’
 
তাহসান আরও জানান, গত ৬ মাস ধরে রোজা আহমেদ ও তিনি আলাদা থাকছেন। 

সংসার ভেঙে যাচ্ছে—এই বিষয়ে গায়কের ভাষ্য, ‘খবরটি সত্য। কয়েক মাস ধরে, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা আলাদা আছি। সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি, তবে বিবাহবার্ষিকী নিয়ে ভুয়া খবর দেখায় বলতে হচ্ছে যে আমরা এখন একসাথে নেই।’

প্রসঙ্গত, ২০১৫ সালের শুরুর দিকে মেকআপন আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা জানান তাহসান। মাত্র চার মাসের পরিচয়ে তাঁরা বিয়ে করেছিলেন। এবার এল বিচ্ছেদের খবর।

এর আগে, ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। তাঁদের সংসারে এক কন্যাসন্তান রয়েছে। যদিও দাম্পত্যজীবন বেশি দীর্ঘ হয়নি। ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি।

গায়ক-অভিনেতা তাহসান খান ও তাঁর স্ত্রী রোজা আহমেদ—এই দুই নাম ঘিরেই এখন বিনোদন অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁদের দাম্পত্যজীবনে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে। গত বছরের...
গায়ক-অভিনেতা তাহসান খান ও তাঁর স্ত্রী রোজা আহমেদ—এই দুই নাম ঘিরেই এখন বিনোদন অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে। গত বছরের...
বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের ঘোষণা দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনয়শিল্পী তাহসান রহমান খান। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে—তাহসান ও রোজা আহমেদের সম্পর্কের আনুষ্ঠানিক ইতি টানা হয়েছে গত বছরের শেষ দিকেই।...
তাহসান খানকে বলা হয় নিপাট ভদ্র মানুষ। বিশেষ করে ব্যক্তিগত জীবনে তিনি একদমই পরিমিত। অনেক কিছু ঘটে গেলেও মুখে ‘টুঁ’ শব্দটি নেই! অথচ নতুন বছরের শুরুতেই একটি ঘটনা সেই পরিচিত তাহসানকে একটু নাড়িয়ে দিল।...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর