ভুল হয়েছে, আবারও হইতে পারে: নোবেল

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর কাছ থেকে প্রায় ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেল গ্রেপ্তারের একদিন পর জামিন পেয়েছেন। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম।

জামিন পাওয়ার পর নোবেল বলেন, ‘আমার দর্শক-শ্রোতারা আমাকে বোঝেন। আমি একটু হালকা পাগলা ধরনের। মানুষ মাত্রই ভুল। আমারও ভুল হয়েছে। আবারও হইতে পারে। সবাই আমাকে ক্ষমা করে দেবেন বলে আশা করি।’

এর আগে ২ ফেব্রুয়ারি একই আদালত নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগ অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নোবেল। পরে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়। এছাড়া ওই তরুণীকে আটকে রেখে আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগও রয়েছে। মামলায় উল্লেখ করা হয়, অন্য আসামিরা এ প্রতারণায় নোবেলকে সহযোগিতা করেছেন।

গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী নারী আদালতে মামলা দায়ের করলে তা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–কে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে চলতি বছরের ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেন।

এই মামলায় নোবেল ছাড়াও তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানাকে আসামি করা হয়েছে।

জিমের বাইরে বের হতেই খুন হলেন জনপ্রিয় হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। গত ২৬ আগস্ট ভারতের উত্তর প্রদেশের শামলিতে এই ঘটনা ঘটে। সামাজিকমাধ্যমের এক পোস্টে ৩৫ বছর বয়সী গায়ককে হত্যার দায়...
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির সাফল্য উপভোগ করছেন বলিউড গায়ক জুবিন নটিয়াল। ছবিতে তাঁর গাওয়া ‘আখরি ইশ্‌ক’ গানটিও ইতিমধ্যে শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। এরই মধ্যে...
আবারও গানে সরব হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল। নতুন একক গান ‘চার দেয়ালে বন্দি’ নিয়ে ফিরছেন তিনি, যা শিগগিরই প্রকাশ পাবে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। গানের কথা...
জীবনের দীর্ঘ পথচলার গল্প এবার নিজ কলমেই তুলে ধরলেন জনপ্রিয় গায়ক, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত। আত্মজীবনী লিখে পাঠকের হাতে তুলে দিলেন নিজের জীবনের না বলা বহু অধ্যায়। জন্মদিনের ঠিক আগে প্রকাশিত এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর