এস আই টুটুলের গান তারই প্রাক্তন স্ত্রী তানিয়াকে উৎসর্গ

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পিএম

আবারও গানে সরব হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল। নতুন একক গান ‘চার দেয়ালে বন্দি’ নিয়ে ফিরছেন তিনি, যা শিগগিরই প্রকাশ পাবে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

গানের কথা লিখেছেন লিটন ঘোষ জয়, আর সুর, সংগীতায়োজন ও প্রযোজনার দায়িত্ব নিজেই সামলেছেন টুটুল।

গানটি টুটুল উৎসর্গ করেছেন দেশের শীর্ষ ড্রামার ও নগর বাউল ব্যান্ডের সদস্য এহসান এলাহী ফান্টিকে। একই সঙ্গে সেইসব মানুষদের প্রতিও, যারা নিঃসঙ্গতার ভেতর দিয়ে দিন কাটান। অন্যদিকে, গীতিকার লিটন ঘোষ জয় তাঁর লেখাটি উৎসর্গ করেছেন নন্দিত অভিনেত্রী তানিয়া আহমেদকে।

গানটি প্রসঙ্গে টুটুল বলেন, ‌‘এটি চেনা ধাঁচের বাইরে—একটু অন্যরকম। নিজের পছন্দের সংগীতধারার ছোঁয়ায় তৈরি এই গান নিয়ে ভিউ বা ট্রেন্ড নয়, বরং শ্রোতার অনুভূতিই বেশি গুরুত্বপূর্ণ। অল্প সংখ্যক শ্রোতাও যদি গানটি হৃদয়ে জায়গা দেন, তাতেই  আমি তৃপ্ত হব।’

তবে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন এই শিল্পী। গানটির সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল খোঁজার চেষ্টা না করাই ভালো। কারণ যাদের উদ্দেশে এটি উৎসর্গ, তারা তাঁর জীবনের অত্যন্ত প্রিয় মানুষ; যাদের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য সুখস্মৃতি।

উল্লেখ্য, কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটাচ্ছেন টুটুল। এর আগে গত ঈদে ‘বন্ধু কেউ নয়’ ও ‘তুমি কৃষক ভালো না’—শিরোনামের দুটি গান প্রকাশ করেন। এর মধ্যে ‘বন্ধু কেউ নয়’ গানটি উৎসর্গ করেছিলেন তাঁর সংগীতগুরু, রক আইকন আইয়ুব বাচ্চুকে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর