‘লিপ-সিঙ্ক করতে হলে গান বন্ধ করে দেব’, অরিজিতের পথে শ্রেয়া ঘোষালও?

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১১:৩১ এএম

মাস দুয়েক আগে এক ঘোষণায় অনুরাগীদের হতবাক করে দেন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তিনি ঘোষণা করেন, সিনেমায় আর গান গাইবেন না। অর্থাৎ প্লেব্যাক করবেন না বলে ঘোষণা দেন। যদিও গায়কের এই সিদ্ধান্ত প্রাথমিকভাবে মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। এবার শ্রেয়া ঘোষালের এক কথায় চমকে উঠলেন তাঁর অনুরাগীরাও!

অরিজিতের বলিউডে প্লেব্যাক না করার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন শ্রেয়া। তিনি স্বীকার করেন, বিরতি নেওয়ার কথা তাঁর মাথায়ও এসেছিল! কিন্তু সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি। তবে এমন সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য অরিজিতের প্রশংসা করেছেন গায়িকা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া জানান, একজন শিল্পী হিসেবে তাঁর পরিচয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে লাইভ পারফরম্যান্স। তিনি জোর দিয়ে জানান, মঞ্চে লিপ-সিঙ্কিং এমন এক বিষয়, যার ওপর তিনি কখনোই নির্ভর করতে চাইবেন না। 

শ্রেয়া বলেন, ‘আমি এতে খুব অস্বস্তি বোধ করি। যেদিন আমাকে এটা করতে হবে সেদিনই আমি গান গাওয়া বন্ধ করে দেব।’

এদিকে, প্লেব্যাক থেকে অরিজিতের সরে আসার সিদ্ধান্তের বিষয়ে শ্রেয়া বলেন, ‘আমি মাঝে মাঝে বিরতি নিতেও পছন্দ করি। অরিজিৎ খুব সাহসের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছেন। কেন গান তৈরি করছেন বা এর থেকে তিনি কী পাবেন, তা অরিজিৎ ভাবেন না। নিজেকে ভালো রাখতে যেটা ঠিক, সেটাই করেন। আর এটাই সবচেয়ে জরুরি।’

অরিজিৎ যখন সিনেমায় প্লেব্যাক না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন শ্রেয়া। এক খোলা চিঠি লিখে গায়ককে তিনি বার্তা দিয়েছিলেন, ‘এটাই তো ডানা মেলে ওড়ার সময়।’ এবার অনুরাগী মহলে কৌতূহল যে, ধীরে ধীরে তবে কি অরিজিতের পথেই হাঁটছেন শ্রেয়াও? উত্তর দেবে সময়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ঢাকায় জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণামূলক প্রচারণা এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে এক ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর