সমাজ-রাজনীতির গল্প বলেই অস্কারে সেরা এই ছবি

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১২:১৪ পিএম

৯৮তম অস্কারে সেরা ছবির প্রতিযোগিতায় টক্কর দিয়েছে দুটি ছবি। এর মধ্যে একটি রায়ান কুগলারের ‘সিনার্স’, অন্যটি পল থমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’। তবে শেষ হাসি হাসলেন নির্মাতা পল থমাস অ্যান্ডারসন। অস্কারে এ বছর সেরা ছবির শিরোপা জিতেছে তাঁর ছবি। এমনকি সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন তিনি।

মঞ্চে পুরস্কার নেওয়ার সময় পুরো টিমকে ধন্যবাদ জানান অ্যান্ডারসন। বিশেষভাবে অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের অবদানের কথা উল্লেখ করেন তিনি। নির্মাতা বলেন, ‘এই ছবি তৈরি করা ছিল একটি দীর্ঘ ও চ্যালেঞ্জিং জার্নি। তবে এই স্বীকৃতি আমাকে শান্তি দিয়েছে।’

অ্যান্ডারসনের ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার ছবিটি গভীর রাজনৈতিক ও মানবিক গল্প বলে। যেখানে সমাজ, ক্ষমতা এবং মানুষের ব্যক্তিগত সংগ্রামের জটিল সম্পর্ককে তুলে ধরেছেন নির্মাতা। এতে অত্যন্ত শক্তিশালী ভিজ্যুয়াল এফেক্টস ও সূক্ষ্ম চরিত্রের নির্মাণও বেশ লক্ষণীয়।

সিনেমাটির অন্য একটি দৃশ্যে তেয়ানা টেইলর। ছবি: সংগৃহীত

সমালোচকদের মতে, ছবিটির চিত্রনাট্য, পরিচালনা ও অভিনয়—সবকিছু মিলিয়ে তা সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী সিনেমা। কারও কারও মতে, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার শুধু একটি সিনেমা নয়, বরং সমসাময়িক সমাজ ও রাজনীতির এক গুরুত্বপূর্ণ দলিল। ফলে এই ছবি অস্কারে বাজিমাত করবে—তা অনেকের কাছেই প্রত্যাশিত ছিল।

প্রসঙ্গত, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার ছবির জন্য অস্কারে প্রথমবার সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন পল থমাস অ্যান্ডারসন। শুধু তাই নয়, সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড) বিভাগেও পুরস্কার জিতেছে ছবিটি। অন্যদিকে, একই ছবির জন্য সেরা কাস্টিং বিভাগে পুরস্কার লাভ করেছেন ক্যাসান্দ্রা কুলুকুন্ডিস। এটি তাঁর প্রথম অস্কারপ্রাপ্তি।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর