পার্থ বড়ুয়ার নতুন গান ‘সহজলভ্য নই’

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম

নতুন গান নিয়ে এলেন জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। শিরোনাম ‘সহজলভ্য নই’। শুক্রবার (২৭ মার্চ) গানটি প্রকাশ করেছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ।

গানটির কথা ও সুর করেছেন আহমেদ রাজীব। রোমান্টিক আবহ ও গভীর আবেগঘন কথায় সাজানো এই গান ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

নতুন গানে পার্থ বড়ুয়ার কণ্ঠে শোনা যাবে ভিন্ন এক আবেগের প্রকাশ, যেখানে ভালোবাসা, আত্মমর্যাদা ও অনুভূতির সূক্ষ্ম দিকগুলো উঠে এসেছে। গানের কথায় যেমন রয়েছে সম্পর্কের জটিলতা, তেমনি রয়েছে নিজেকে সহজে বিলিয়ে না দেওয়ার এক দৃঢ় বার্তা।

সংগীতপ্রেমীদের জন্য গানটি এখন জি-সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে উপভোগের জন্য উন্মুক্ত রয়েছে। গানটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বলছেন, এটি পার্থ বড়ুয়ার সাম্প্রতিক সময়ের অন্যতম ব্যতিক্রমধর্মী কাজ।

বাংলা ব্যান্ডসংগীতের অন্যতম পরিচিত মুখ পার্থ বড়ুয়ার কণ্ঠে বহু জনপ্রিয় গান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘চল বদলে যাই’, ‘অভিমানে’, ‘ভুল ঠিকানা’, ‘বৃষ্টি ভেজা সন্ধ্যা’, ‘দেখা হবে বন্ধু’সহ অসংখ্য গানগুলোতে ভালোবাসা, জীবনদর্শন ও সময়ের প্রতিচ্ছবি ফুটে উঠেছে, যা শ্রোতাদের মাঝে দীর্ঘদিন ধরে জনপ্রিয়।

জি-সিরিজ থেকে বিভিন্ন সময় পার্থ বড়ুয়ার একাধিক গান প্রকাশ পেয়েছে। এই গানগুলোও দর্শক-শ্রোতাদের মাঝে ভালো সাড়া ফেলেছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপকভাবে উপভোগ করা হচ্ছে।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর