সম্মাননা পাচ্ছেন কনকচাঁপা ও কাঙ্গালিনী সুফিয়া

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পিএম

বাংলা গানের ঐতিহ্য আর আধুনিকতার এক বর্ণিল মেলবন্ধন নিয়ে আবারও ফিরছে টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। এবারের ২০তম আসর আগামী ৭ এপ্রিল বসছে উত্তরবঙ্গের শহর বগুড়া পাঁচতারকা হোটেল অ্যান্ড রিসোর্ট মমো ইন উন্মুক্ত প্রাঙ্গণে।  জমকালো আয়োজনটা চলবে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত।

এবারের আসরে বিশেষ আকর্ষণ হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী কনকচাঁপা। অন্যদিকে বাংলা লোকসংগীতে অসামান্য অবদানের জন্য সম্মানিত করা হচ্ছে কাঙ্গালিনী সুফিয়া।

সম্মাননা পেয়ে কনকচাঁপা জানিয়েছেন, এটি তাঁর জন্য গভীর প্রাপ্তি এবং নতুন করে কাজের অনুপ্রেরণা। আর কাঙ্গালিনী সুফিয়ার ভাষায়, লোকগানই তাঁর জীবন—এই স্বীকৃতি প্রান্তিক শিল্পীদেরও এগিয়ে যেতে সাহস জোগাবে।

শুধু সম্মাননা নয়, এবারের আসরে থাকছে মোট ১৮টি ক্যাটেগরিতে পুরস্কার। আধুনিক, লোক, চলচ্চিত্র ও ব্যান্ড—সব ধারার সংগীতশিল্পীদের কাজ মূল্যায়ন করা হবে। সেরা গায়ক-গায়িকা, গান, অ্যালবাম, ব্যান্ড, চলচ্চিত্রের গান, সংগীত পরিচালক ও গীতিকার—প্রতিটি বিভাগেই জমেছে প্রতিযোগিতা।

বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত থাকবেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিত্বরা। তাদের মধ্যে রয়েছেন ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, ড. হোসনে আরা বেগম, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, আফজাল হোসেন, মোহাম্মদ খুরশীদ আলম, রফিকুল আলম, কোনাল, ইমরান মাহমুদুল, লিজা ও লুইপাসহ আরও অনেকে।

আয়োজকদের প্রত্যাশা, বগুড়া ও আশপাশের জেলা থেকে হাজারো দর্শকের উপস্থিতিতে এটি রূপ নেবে এক বিশাল সংগীত উৎসবে। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই—যা ঘরে বসেই উপভোগ করা যাবে।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর