প্রথমবার পর্তুগাল মাতাবেন জেমস

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পিএম

বাংলাদেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল তারকা জেমস এবার ইউরোপের বিভিন্ন দেশের দর্শক-শ্রোতাদের সুরের সাম্পানে ভাসাবেন। জুলাইয়ের শেষ প্রান্তে শুরু হবে তার এই সংগীত-ট্যুর। এরমধ্যে ২৫ জুলাই লন্ডনে সিটি প্যাভিলিয়নে গাইবেন তিনি। পরদিন ২৬ জুলাই ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট ২০২৬’-এ অংশ নেবেন নগরবাউল। লিসবোয়া আয়ো ভিভোতে থাকছে এই আয়োজন। 

জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রবাসী বাংলাদেশিদের জন্য কনসার্ট আয়োজন করেছে কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা।

তাদের দাবি, পর্তুগালে এত বড় পরিসরে বাংলা গানের কনসার্ট আগে কখনও হয়নি। রবিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় লিসবনের এভিনিউ রোমায় এক সংবাদ সম্মেলনে নগরবাউলের কনসার্ট নিয়ে সার্বিক পরিকল্পনা, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শকসেবার বিষয়গুলো তুলে ধরেন আয়োজকেরা। আয়োজকদের সংবাদ সম্মেলন। ছবি সৌজন্য সাজ্জাদ খান

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর