‘তিনি মেসি নন, বিরাট গোলকিপার’, কাকে ইঙ্গিত করলেন আসিফ?

আপডেট : ২১ মে ২০২৬, ০১:০৫ পিএম

অসাধারণ কণ্ঠের পাশাপাশি স্পষ্টবাদী হিসেবেও সংগীতপ্রেমীদের কাছে বিশেষভাবে পরিচিত গায়ক আসিফ আকবর। তিনি প্রায়ই রাজনীতি ও সংগীতশিল্পের নানা অসঙ্গতি নিয়ে সামাজিকমাধ্যমে স্পষ্টভাবে নিজের মতামত তুলে ধরেন। এবার এক ফুটবলারকে নিয়ে সরব হয়েছেন এই গায়ক।

বৃহস্পতিবার (২১ মে) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ইঙ্গিত করে একটি পোস্ট দেন আসিফ। তিনি লেখেন, ‘দেশ প্রথম একজন ডিস্কো ক্রিকেটমন্ত্রী পেয়েছে, যিনি ফুটবলার। তিনি মেসি নন, বিরাট গোলকিপার। অথচ বাফুফে তাকে গুনেই না!’

গায়কের এই পোস্ট মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাতে সাড়ে ৬ হাজারের বেশি মন্তব্য করেছেন নেটিজেনরা। রিয়েক্ট পড়েছে ৮১ হাজারের বেশি এবং শেয়ার হয়েছে অন্ততঃ ১১শ’ বার।

যদিও সেই খেলোয়াড় কে—এই বিষয়ে নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি আসিফ। তবে নেটিজেনরা ধারণা করছেন যে, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ইঙ্গিত করেই পোস্টটি দেওয়া হয়েছে।

আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
নতুন গানে বরাবরই শ্রোতাদের মুগ্ধ করেছেন গায়ক আসিফ আকবর। তবে তাঁর সংগীত ক্যারিয়ারে সবচেয়ে জনপ্রিয় এক গান ‘ও প্রিয়া তুমি কোথায়’, যা প্রকাশের পর রাতারাতি দেশজুড়ে তিনি খ্যাতি লাভ করেছিলেন। চলতি বছর...
দেশের ক্রিকেট নিয়ে নিয়মিত নিজের মতামত তুলে ধরছেন গায়ক আসিফ আকবর। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মতে, বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের...
সবসময়ই স্পষ্টভাষী হিসেবে শিল্পীসমাজে আলাদা পরিচিতি রয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর-এর। নিজের ভাবনা বা মত প্রকাশে কখনোই রাখঢাক করেন না তিনি। তাই প্রশংসার পাশাপাশি মাঝেমধ্যেই বিতর্ক ও আলোচনার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর