‘পঁচিশ’ পেরিয়ে গেলেও সগৌরবে বেজে যাচ্ছে ‘ও প্রিয়া তুমি কোথায়’, এটাই প্রশান্তি: আসিফ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

নতুন গানে বরাবরই শ্রোতাদের মুগ্ধ করেছেন গায়ক আসিফ আকবর। তবে তাঁর সংগীত ক্যারিয়ারে সবচেয়ে জনপ্রিয় এক গান ‘ও প্রিয়া তুমি কোথায়’, যা প্রকাশের পর রাতারাতি দেশজুড়ে তিনি খ্যাতি লাভ করেছিলেন। চলতি বছর সেই অ্যালবাম কিংবা গান প্রকাশের ২৫ বছর পূর্তি হলো! আর সেই বিশেষ ক্ষণে গায়ক ফিরে গেলেন স্মৃতির পাতায়। নিজের সংগীতজীবনের পাশাপাশি শোবিজ ইন্ডাস্ট্রির বাস্তবতা এবং শিল্পীদের সামাজিক নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে আসিফ বলেন, ‘‘৯৭ সালের অক্টোবরে সপরিবারে ঢাকায় আসা গায়ক হবার স্বপ্ন চোখে নিয়ে। ৯৯ সালে ঢাকায় জন্ম নেয় দ্বিতীয় সন্তান। অনার্স-মাস্টার্স কমপ্লিট করেও চাকরিতে যাচ্ছি না। বাংলাদেশের সবচেয়ে অনিরাপদ ও অনিশ্চিত পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার সংগ্রামও একদিন শেষ হলো। ‘ও প্রিয়া তুমি কোথায়’ বদলে দিল আমাকে, কেটে গেল একটা জীবন।’’

শোবিজ ইন্ডাস্ট্রির বাস্তবতা সম্পর্কে তিনি বলেন, ‘শোবিজকে বাইরে থেকে ঝলমলে মনে হলেও সবচেয়ে জরাজীর্ণ অবকাঠামো এখানেই। কোনো পর্যায়েই নেই সামাজিক নিরাপত্তা। তারকা আসে তারকা যায়, পরিবর্তন আসে না সিস্টেমে। এটার মূল কারণ শিল্পীদের বৈচিত্র‍্যপূর্ণ আত্মকেন্দ্রিক মানসিকতা, এখানে কেউ কারও নয়।’
 

সবশেষে ‘বাংলা গানের যুবরাজ’খ্যাত এই গায়ক আরও বলেন, ‘বাংলাদেশ বাংলা গানে সমৃদ্ধ কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই। এখানে গান লেখা, গাওয়া, সুর, সংগীত সবই হবে, শুধু কখনও আসবে না সম্পৃক্তদের সামাজিক নিরাপত্তা। সবসময় একটা অভিশপ্ত বলয়ে আটকে থাকবে শিল্পচর্চা। ও প্রিয়া তুমি কোথায় অ‍্যালবামের গানগুলো পঁচিশ বছর পেরিয়ে এখনও সগৌরবে বেজে যাচ্ছে মানুষের মনে, এটাই প্রশান্তি।’

প্রসঙ্গত, ২০০১ সালের ৩০ জানুয়ারি প্রকাশ পেয়েছিল আসিফের প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’। বিশিষ্ট গীতিকার-সুরকার ইথুন বাবুর কথা ও সুরে প্রকাশিত এই অ্যালবাম দারুণ সাড়া ফেলে সংগীতমহলে। শহর থেকে গ্রাম, দেশের সর্বত্র বাজতে থাকে আসিফের গান।

আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বেকসুর খালাস পেলেন গায়ক আসিফ আকবর। সোমবার (৯ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী এ রায় ঘোষণা করেন। এদিন আসিফ সশরীরে আদালতে হাজির হন। তারপর...
দেশের ক্রিকেট নিয়ে নিয়মিত নিজের মতামত তুলে ধরছেন গায়ক আসিফ আকবর। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মতে, বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের...
সবসময়ই স্পষ্টভাষী হিসেবে শিল্পীসমাজে আলাদা পরিচিতি রয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর-এর। নিজের ভাবনা বা মত প্রকাশে কখনোই রাখঢাক করেন না তিনি। তাই প্রশংসার পাশাপাশি মাঝেমধ্যেই বিতর্ক ও আলোচনার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর