বাংলাদেশে থাকতে পেরে, গাইতে পেরে আমি গর্বিত: রুনা লায়লা

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম

দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার। তবে এবারই প্রথমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক কনসার্টে গাইলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। শুক্রবার (২৪ জুলাই) একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় সেই কনসার্ট। সঙ্গে তাঁকে একাডেমির পক্ষ থেকে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।

৭৪ বছর বয়সেও রুনা লায়লা যেভাবে কনসার্টে গেয়েছেন, তাতে মুগ্ধতা প্রকাশ করছেন দর্শক-শ্রোতারা। বিষয়টি শিল্পীর নজর এড়ায়নি। তাই সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ভিডিওবার্তা প্রকাশ করে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানালেন তিনি।

রুনা লায়লা বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ, আমার প্রতি এত ভালোবাসা জানানোর জন্য। আমি সত্যিই সম্মানিত। বাংলাদেশে থাকতে পেরে, বাংলাদেশে গাইতে পেরে আমি গর্বিত; শুধু বাংলাদেশই নয়, ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রেও ব্যাপারটা এমনই। অনেক মানুষ আমার ভক্ত, তাদের দোয়া ও ভালোবাসায় আমি এতদূর এসেছি।’  

শিল্পকলার সেই কনসার্ট প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘কদিন আগে একটি কনসার্ট করেছি। এরপর থেকে যত মেসেজ ও মন্তব্য পেয়েছি, তা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আপনাদের জন্যই আমি গেয়ে যেতে চাই। কারণ আপনাদের আমি ভালোবাসি। এটাও জানি, আপনারা আমাকে এবং আমার গানকে কতটা ভালোবাসেন। দুর্ভাগ্যজনকভাবে যেখানে কনসার্ট হয়েছে, সেখানে জায়গার সংকুলান হয়নি। ৭৫০ জনের বেশি মানুষের জায়গা ছিল না। আশা করছি, শিগগিরই আরও বড় পরিসরে কনসার্ট করব। যেখানে অনেক অনেক মানুষ উপস্থিত থাকতে পারবেন। সেরকম সুযোগ নিশ্চয়ই পাব, যেখানে সবার জন্য গাইতে পারব।’

রুনা লায়লার এই ভিডিওবার্তা থেকে ধারণা করা যাচ্ছে, শিগগিরই হয়তো ঢাকায় ফের একটি কনসার্টে গাইতে পারেন তিনি। এদিকে, আগামী মাসের শুরুতেই বরেণ্য এই শিল্পী গান শোনাতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। ১ আগস্ট সিডনি এবং ৮ আগস্ট মেলবোর্নে গাইবেন তিনি।

সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে তাঁর এই বর্ণাঢ্য সংগীতযাত্রার উদযাপন হবে। বরেণ্য এই শিল্পীর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে ইমন...
প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায় সুরের মূর্ছনা ছড়াতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। সেখানকার সিডনি ও মেলবোর্নে পৃথক দুটি কনসার্টে তিনি গান পরিবেশন করবেন। বিষয়টি নিশ্চিত করে...
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের প্রয়াণে শোকের ছায়া শোবিজ দুনিয়ায়। ঢাকার রুনার লায়লা থেকে শুরু করে বলিউডের শাহরুখ খান তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ তাঁরা।...
পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী এক ছোট্ট গ্রাম টোটোপাড়া। পাহাড়ি নদী আর জঙ্গলঘেরা সেই এলাকায় বাস করে ভারতের অন্যতম প্রাচীন, ক্ষুদ্র ও বিশেষভাবে বিপন্ন জাতি টোটো। বহুদিন ধরে তাঁদের...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর