কবে আসছে ‘অটোবায়োগ্রাফি’, জানালেন ফারুকী

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১০:২৫ এএম

বছর দুয়েক আগে স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছিল মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‌‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। ঢাকা-কলকাতা—দুই বাংলাতেই ব্যাপক আলোড়ন তুলেছিল সিরিজটি। এরপর সিনেমা হলে পরিচালকের ‘শনিবার বিকেল’ ছবিটি মুক্তি পাওয়ার জল্পনা থাকলেও সেন্সর জটিলতায় সেটি আর আলোর মুখ দেখেনি। এবার ভক্তদের সুখবর দিলেন দেশের জনপ্রিয় এই নির্মাতা। না, ‘শনিবার বিকেল’ নিয়ে নয়; ফারুকী জানালেন তাঁর নতুন সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ মুক্তির দিন।

সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন, চলতি মাসের শেষে অর্থাৎ ৩০ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। তারিখটি বিশেষভাবে মনে রাখার জন্য দর্শকদের অনুরোধও করেছেন নির্মাতা।

ফেসবুকে এ সুখবর জানানোর পাশাপাশি ওটিটি প্লাটফর্ম চরকির পেজের একটি ভিডিও শেয়ার করেছেন ফারুকী। ১ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওটি ছবিটির ট্রেলার। ক্যাপশনে চরকি লিখেছে, ‘‘সিনেমা আর জীবন মিলেমিশে একাকার! ৩০ নভেম্বর চরকিতে আসছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।’’

সিনেমাটির একটি দৃশ্যে ফারুকী ও তিশা। ছবি: সংগৃহীত

সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো অভিনয়েও নাম লিখিয়েছেন নির্মাতা ফারুকী। রয়েছেন তিশা ও তাঁদের একমাত্র কন্যাসন্তান ইলহামও। আর ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে এই তারকা দম্পতির বাস্তব জীবনের নানা চড়াই-উতরাইয়ের গল্পে। শুধু তাই নয়, একসঙ্গে অভিনয় করার পাশাপাশি চিত্রনাট্যে লেখার কাজটিও করেছেন তিশা-ফারুকী মিলে।

উল্লেখ্য, চরকিতে ১২ জন নির্মাতার ১২টি সিনেমার প্রজেক্ট ‘মিনিস্ট্রি অব লাভ’। এটির তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। আর এই প্রজেক্টের অংশ হিসেবে দুটি সিনেমা নির্মাণ করছেন তিনি নিজেই। একটি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, অন্যটি ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর