ভুল বুঝতে না করেছিলেন প্রযোজক রূহান!

আপডেট : ০৯ মে ২০২৪, ০২:৩০ পিএম

বুধবার (৮ মে) রাতে রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তরুণ প্রযোজক মাসুদুল মাহমুদ রূহানের মরদেহ। আত্মহত্যা করেছেন তিনি। ইনডিপেনডেন্ট ডিজিটালকে এ তথ্য জানিয়েছেন মরদেহ উদ্ধারকারী হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাওন কুমার বিশ্বাস। 

জানা যায়, ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রূহান। তবে সম্প্রতি স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকেই তিনি হতাশায় ভুগছিলেন। মৃত্যুর আগে গত ৪ মে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন রূহান। যেখানে হৃদয়ঘটিত হতাশার ছায়া রয়েছে! কাকে যেন ভুল বুঝতে না করেছিলেন তিনি! এবার চিরতরে চলে যাওয়ার পর নেটিজেনদের আলোচনায় সেই স্ট্যাটাস।

যেখানে রূহান লেখেন, ‘আমার চেনা পৃথিবীর বুকে যেমন তুমি নাই, তোমার বুকেও আমি নাই! তাহলে কেন সেদিন বলেছিলে? আমার সাথেই এই জন্ম কাটিয়ে দেবে? ভুল বুঝিও না। আমি দোষ দিচ্ছি না। যাস্ট বললাম আর কি!’

এর আগে একটি পোস্টে সূরা আর রহমানের একটি আয়াত শেয়ার করেন রূহান। সেই আয়াতটি হলো—‘তবে তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে?’

একই পোস্টে তিনি আরও লেখেন, ‘আমরা কত অদ্ভুতভাবে সমগ্র বিশ্বের সকলে মিলে একই সুতায় গাথা। যে সুতা দেখাও যায় না! কী বিচ্ছিরি রাতের শেষে এত সুন্দর সকাল লুকিয়ে থাকতে পারে আমরা ভেবেও দেখি না। জীবন কী অদ্ভুত! কত সুন্দর!’

প্রসঙ্গত, বেশকিছু প্রশংসিত নাটক-সিরিজের প্রযোজক রূহান। স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় ‘রেডরাম’ চলচ্চিত্রের প্রযোজনা করেছেন তিনি। এ ছাড়া ‘পুনর্জন্ম’, ‘চম্পা হাউজ’, ‘শুক্লপক্ষ’, ‘দ্য সাইলেন্স’, ‘আরারাত’র মতো জনপ্রিয় নাটক-সিরিজে ছিলেন নির্বাহী প্রযোজক হিসেবে। নির্মাতা ভিকি জাহেদের অধিকাংশ কাজের প্রযোজনা করেছেন রূহান। তাঁকে হারিয়ে ভীষণভাবে মর্মাহত সহকর্মীরা।

প্রযোজনার পাশাপাশি পরিচালনাতেও যুক্ত ছিলেন রূহান। বানিয়েছেন ‘উস্কানি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

কন্নড় সিনেমার অভিনেত্রী ও মডেল কৃষি থাপান্ডার বেঙ্গালুরুর একটি ফ্ল্যাট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে সমাজের মধ্যবিত্ত শ্রেণির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মধ্যবিত্ত’। আর এটি নিয়ে বেশ ক্ষুব্ধ ও হতাশ সিনেমা সংশ্লিষ্টরা। প্রযোজনার...
তরুণ প্রযোজক মাসুদুল মাহমুদ রূহান আর নেই। বুধবার (৮ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা করেছেন তিনি। এ তথ্য ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত...
ভারতের বিহারের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ভোজপুরি অভিনেত্রী অমৃতা পাণ্ডের মরদেহ। শনিবার (২৭ এপ্রিল) এটি পেয়েছে দেশটির পুলিশ। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলিং ফ্যানের সঙ্গে শাড়িতে ফাঁস...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর