রিভিউ

কে কার গোলাম?

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১০:১২ পিএম

একটি অফিস।
৯টা থেকে ৫টা আটপৌরে সময়ে চলে যন্ত্র নিয়ে হরেক কাজ। টেক কোম্পানি বলে কথা। তবে কাজের বাইরে অফিসের লোকগুলো যে সব সময়ই যন্ত্রের মতো চলে, তা নয়। তাদের মধ্যে আড্ডা হয়, চলে ঠাট্টা–তামাশা। আবার বিপদে–আপদে একে–অন্যের পাশেও দাঁড়িয়ে যায় দৃঢ়ভাবে। ঠিক এমনই এক অফিসে, এক রোজকার সকালে হুট করে মরে যায় এক বিশেষজন। অফিসের বিশেষ ব্যক্তি সব সময় মালিক বা বড় কর্তাই হয়। আর তখনই সামনে চলে আসে মালিক ও গোলামের সম্পর্কের বিষয়টি। এক অস্বাভাবিক মৃত্যুই জানিয়ে দেয়—কে মালিক, আর কে ছিল গোলাম!

গোলামের অসাধারণ কিছু পোস্টারের একটি এমনই একটি গল্প নিয়ে হাজির হয়েছে মালায়লাম ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘গোলাম’। গত মে মাসে মুক্তি পেয়েছিল ছবিটি। এখন দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে। ১ ঘণ্টা ৫৮ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি ১৩ বছরের বেশি বয়সীদের জন্য উপযুক্ত বলে ঘোষণা করা হয়েছে। ছবিটির পরিচালক সামজাদ। এর গল্প লিখেছেন যৌথভাবে সামজাদ ও প্রবীণ বিশ্বনাথ।

মালায়লাম ইন্ডাস্ট্রির অন্যান্য ছবির মতোই ‘গোলাম’–এরও মূল সম্পদ এর গল্প। যেমনটা লেখার শুরুতে বলা হয়েছে, খুবই দৈনন্দিন ঢঙে শুরু হয় গল্প। দেখানো হয় একেক শ্রেণির একেক জনের একেকভাবে অফিসে পৌঁছানোর দৃশ্য। সেখানে গিয়ে গুলতানি মারা, আড্ডা দেওয়া, সহকর্মীর সঙ্গে খুনসুটি—আরও কতও কী। কিন্তু বড় কর্তা এসে যাওয়ার খবর শুনেই সবাই শশব্যস্ত হয়ে লক্ষ্মী কর্মী হয়ে যায়! এমনটা আমাদের এখানকার অফিসগুলোর সঙ্গেও মিলে যায় বেশ। এ তো চিরন্তন সত্য দৃশ্যের মতো বিষয়। কিন্তু ঘটনা জটিল হয়ে পড়ে হঠাৎ গায়ের কাপড়ে পড়া কফি পরিষ্কার করতে গিয়ে বড় কর্তার মৃত্যুতে।

নিঁখুত অভিনয়ে মন জয় করেছেন তারা। ছবি: প্রাইম ভিডিও দৃশ্যপটে চলে আসে পুলিশ, বিশেষ করে এএসপি সন্দ্বীপ কৃষ্ণা নামের চরিত্রটি। আর এর পরেই একটি দুর্ঘটনাবশত মৃত্যু রূপ নেয় পরিকল্পিত হত্যায়। তার রহস্য উন্মোচন করতে গিয়ে এমন সত্য উদঘাটিত হয় যে, শেষে হত্যার দায়ে কাউকে গ্রেপ্তার করতে আর ইচ্ছে করে না সন্দ্বীপের! বরং মাকড়সার জালের মতো এক জটিল রহস্যের জালে সে আটকে পড়ে। শুরু হয় নতুন অভিযান।

পুলিশ কর্মকর্তাই টেনে নিয়ে চলেছেন সিনেমাটি। ছবি: প্রাইম ভিডিও গোলাম ছবিতে খুবই সুন্দরভাবে এক নতুন ঘরানার রহস্যের অবতারণা করেছেন পরিচালক। চিত্রনাট্য লেখার কাজেও পরিচালক হাত লাগানোয় ক্যামেরা, গল্পে ও অভিনয়ে এক অদৃশ্য সংযোগ সূত্র খেল দেখাতে পেরেছে। কোথাও বেখাপ্পা লাগে না। বরং দেখা শুরুর আধা ঘণ্টা পর থেকে আর সময়ের হিসাব দর্শককে করতে হয় না। গল্পই দর্শককে টেনে নিয়ে যায় শেষ পর্যন্ত। ছবির সিনেমাটোগ্রাফি ছিল উপভোগ্য, আবহ সঙ্গীতও বেশ। ছবির শুরুটায় অবশ্য কিছুটা ধীর গতির মনে হয়। কিন্তু যতই গল্পের ভেতরে ঢোকা হয়, ততই মনে হয় শুরুর ধীর গতিটাই যেন নিখুঁত ছিল। এমন গল্পে এই তো চাই!

সিনেমাটিতে অভিনয় করেছেন রঞ্জিত সজীব, দিলীশ পোঠান, সানি ওয়েনসহ আরও অনেকে। পরিচিত মুখ কমই। তবে কারও অভিনয় দেখলে মনেই হবে না যে কাঁচা কাজ। বরং এতটাই সাবলীল সব অভিনয়শিল্পীরা, যে অবাক হতে হয়। পরিমিত অভিব্যক্তি দিয়েই কাজ সেরেছেন সবাই। আর তাতেই কেল্লা ফতে।

মোদ্দা কথা, ‘গোলাম’ আপনাকে চমকে দেবেই। রহস্য উন্মোচনের পর থেকে নিজের ভেতরেও এমন প্রশ্ন জাগতে পারে যে— ‘আমিও কি গোলামই? কিন্তু কতটা?’ এমন উত্তরও আসতে পারে তখন—‘যতটা হলে বাঁচা–মরা সব মালিকের হাতে থাকে’!

তাহলে বরং দেখেই ফেলুন ‘গোলাম’। প্রথম কথা, সময়টা ভালো কাটবে। আর দ্বিতীয় কথা, এর সিক্যুয়েল আসার স্পষ্ট ঘোষণা আছে ছবির শেষে। তার আগেই মূল গল্পের চিত্রায়ণ দেখে নিলে কিন্তু জমবে ভালো!

রেটিং: ৪.২৫/৫.০০ 
পরিচালক: সামজাদ পি এস
চিত্রনাট্য: সামজাদ পি এস
অভিনয়শিল্পী: রঞ্জিত সজীব, দিলীশ পোঠান, সানি ওয়েন
ভাষা: মালায়লম
ধরন: থ্রিলার
মুক্তি: ৭ জুন ২০২৪/প্রাইম ভিডিও

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর