স্কুটি দুর্ঘটনায় আহত অপূর্ব-পাভেল-ফারিণ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পিএম

শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ ও সাইদুর রহমান পাভেল। তারা কাজল আরেফিন অমি ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এর কাজ করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজে।

জানা যায়, রাজধানীর জিন্দা পার্কে শুক্রবার সকাল থেকে চলছিল হাউ সুইটের শুটিং। দুপুর ১২টার দিকে একটি ড্রাইভিং দৃশ্যে শুট চলা অবস্থায় দুর্ঘটনার শিকার হন তিন অভিনয়শিল্পী। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

(বামে) তাসনিয়া ফারিণ ও সাইদুর রহমান পাভেল। ছবি: সংগৃহীত

দুর্ঘটনার বিষয়টি জানিয়ে ফেসবুকে অমি লেখেন, ‘আমাদের হাউ সুইট এর একটি দৃশ্য শুটিং এর সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়। সাথে সাথে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিণ এবং অপূর্ব ভাই এখন সুস্থ আছেন। আপাতত তাঁরা হাসপাতালে ভর্তি আছেন। দ্রুত আমরা স্বাভাবিক কাজে ফিরতে পারব।’

হাউ সুইটের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে ওয়েব ফিল্মে জুটি হলেন অপূর্ব-ফারিণ। অভিনেতার সঙ্গে ‘এক্স বয়ফ্রেন্ড’ দিয়ে প্রথম আলোচনায় এসেছিলেন ফারিণ।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর