এবার মঞ্জু বনাম ক্রান্তির লড়াই, কবে আসছে ‘পঞ্চায়েত ৫’?

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১২:১২ পিএম

চতুর্থ সিজনে সাফল্যের পর এবার ‘পঞ্চায়েত’র নতুন সিজনের ঘোষণা দিয়েছে আমাজন প্রাইম ভিডিও ও দ্য ভাইরাল ফিভার (টিভিএফ)। ২০২৬ সালে ‘পঞ্চায়েত ৫’ মুক্তি পাবে বলে গুঞ্জন রয়েছে।  

অন্যান্য সিজনের মতো সম্প্রতি মুক্তিপ্রাপ্ত পঞ্চায়েত’র ৪র্থ সিজনেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সচিবজি থেকে শুরু করে রিঙ্কি—সকলেই দর্শকের মন জয় করে নিয়েছে। 

এই ধারাবাহিকতায় মাত্র এক বছরের মধ্যেই ওটিটির পর্দায় ফিরছে মঞ্জু বনাম ক্রান্তির লড়াই। সোমবার (৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে তেমনটাই জানিয়েছে প্রাইম ভিডিও ও টিভিএফ। 

ইনস্টাগ্রামে এই খবর শেয়ার করে প্রাইম ভিডিও ক্যাপশনে বলেছে, ‘হাই ফাইভ! ফুলেরা ফিরে আসার প্রস্তুতি শুরু করে দিন।’

সঙ্গে জুড়ে দেওয়া পোস্টারে সমস্ত প্রধান চরিত্রগুলোকে হাসিমুখে দেখা যায়, যা ভক্তদের ইঙ্গিত দিচ্ছে যে নতুন সিজনের গল্পে হাস্যরস ও চ্যালেঞ্জ উভয়ই থাকবে!

গত ২৪ জুন মুক্তি পায় ওয়েব সিরিজটির ৪র্থ সিজন, যা এখন পর্যন্ত আমাজন প্রাইম ভিডিওর সবচেয়ে সফল সিজন হয়ে উঠেছে। শুধু ভারতেই নয়, বিশ্বের ১৮০টিরও বেশি দেশের দর্শকরা দেখেছেন এটি।

প্রাইম ভিডিও ইন্ডিয়ার কনটেন্ট লাইসেন্সিং’র পরিচালক ও প্রধান মনীশ মেঙ্গানি এক বিবৃতিতে বলেছেন, ‘পঞ্চায়েত সিজন-৪-এর অসাধারণ সাড়া পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, যা সিরিজটির মর্যাদাকে আরও বাড়িয়ে তুলেছে এবং খাঁটি গল্প বলার জন্য নতুন মানদণ্ড স্থাপন করেছে।’

তবে এখনও ২০২৬ সালে পঞ্চায়েত-৫ মুক্তির চূড়ান্ত দিনক্ষণ নিয়ে মুখ খুলেননি আমাজন প্রাইম ভিডিও। 

প্রসঙ্গত, পঞ্চায়েতের ৪র্থ সিজনে জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিকসহ জনপ্রিয় অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। এটি প্রাইম ভিডিওর প্রাইম ডে-২০২৫ স্পেশাল কনটেন্টেরও অংশ ছিল।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর