এবার ওটিটিতে রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৭:১৪ পিএম

গত বছর যে সিনেমাগুলো দর্শকদের ভিন্ন রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেছে, সেগুলোর মধ্যে অন্যতম ‘দেয়ালের দেশ’। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্র শবনম বুবলী ও শরীফুল রাজের অভিনয়ের তুমুল প্রশংসা করেন দর্শকরা। সিনেমাটি নির্মাণ করেছেন মিশুক মনি। প্রথম সিনেমাতেই নিজের মুনশিয়ানায় দর্শকদের কাছে তিনি করে নিয়েছেন আলাদা অবস্থান।

প্রশংসিত সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। বুধবার (১৬ জুলাই) রাত ১২টা ১ মিনিট, অর্থাৎ ১৭ জুলাই থেকে এই প্ল্যাটফর্মে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। এতে করে দেশ-বিদেশের সিনেপ্রেমীরা খুব সহজেই দেখে নিতে পারবেন সিনেমাটি।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানে নিশ্চিত করা হয়েছে মুক্তির তথ্যটি, যার ক্যাপশনে লেখা, ‘জীবন আর সম্পর্কের মাঝে মহাকালের মতো দাঁড়ানো এক মৃত্যুর দেয়াল।’

সিনেমাটির একটি দৃশ্যে বুবলী। ছবি: চরকি

মিস্ট্রি, রোমান্স ঘরানার সিনেমা দেয়ালের দেশ। এতে নহর চরিত্রে বুবলী এবং বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। তাঁদের অন্যরকম এক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। এ প্রেম সত্যি অন্যরকম, সিনেমায় যার শুরু হাসপাতালের মর্গ থেকে।

এ ছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, শমপ্তি মাশুক, এ কে আজাদ সেতু, দীপক সুমন।

চরকিতে দেয়ালের দেশ মুক্তি নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মিশুক মনি বলেন, ‘আমার মনে হয়েছে দেয়ালের দেশ সিনেমাটির দর্শক আর চরকির দর্শকের মিল রয়েছে। সিনেমা রিলিজের পর থেকেই রোজদিন বিভিন্ন মাধ্যমে বহু মানুষ দেয়ালের দেশ দেখার আগ্রহ জানিয়েছেন। খানিকটা দেরিতে ওটিটিতে মুক্তি পাচ্ছে, তবুও এটা ভেবে ভালো লাগছে যে, আরও বড় পরিসের সিনেমাটি ছড়িয়ে যাবে। দেশ-বিদেশের দর্শকরা এখন সহজেই সিনেমাটি দেখতে পারবেন।’

সিনেমাটির একটি দৃশ্যে শরীফুল রাজ। ছবি: চরকি

২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় দেয়ালের দেশ। সেসময় সিনেমাটির গল্প, অভিনয়, গান, ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেন দর্শক-সমালোচকরা। সিনেমাটির সংবাদ সম্মেলনে বুবলী জানিয়েছিলেন, গল্প পড়েই তাঁর ভীষণ ভালো লাগে। অভিনয়শিল্পীরা প্রায়ই তাঁদের কাজকে ভিন্ন বলেন, কিন্তু দেয়ালের দেশ আসলেই ভিন্ন আঙ্গিকের বলে জানিয়েছিলেন তিনি। নহর চরিত্রটির মতো কাজ আগে করেননি বলেও নিশ্চিত করেছিলেন অভিনেত্রী। 

বুবলী বলেছিলেন, ‘আমার জন্য এ ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কারণ তখনও আমি পুরো কমার্শিয়াল ছবির নায়িকা। আর এই ছবিতে আমাকে নায়িকা নয়, চরিত্র হয়ে উঠতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, অনুদানের সিনেমা নিয়ে যে ট্যাবু সৃষ্টি হয়েছে, সেটা ভেঙে যাবে এই ছবির মাধ্যমে।’

২০২১ সালে সিনেমাটি পায় সরকারি অনুদান। দেয়ালের দেশ’র গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা মিশুক মনি নিজেই।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর