ইউটিউবে দেখা যাবে ‘ফ্যাঁকড়া’

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পিএম

রহস্য, অপরাধ আর প্রতিশোধের গল্পে নির্মিত ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। গত ৮ মে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পায় এটি। সেসময় দর্শক-সমালোচক মহলে বেশ প্রশংসিত হয় সিরিজটি। এবার ওটিটি মাতিয়ে ফ্যাঁকড়া আসছে ইউটিউবে।

সামাজিকমাধ্যমে এ তথ্য জানিয়েছেন পরিচালক আসিফ চৌধুরী। বুধবার (৩ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে সিরিজটির ইউটিউব মুক্তি নিয়ে তিনি বলেন, ‌‘রহস্য, অপরাধ আর প্রতিশোধের অজানা খেলা—যেখানে প্রতিটি পদক্ষেপ নিয়ে যায় ভয়ঙ্কর পরিণতির দিকে। যারা সাবস্ক্রিপশন ও পয়সা ছাড়া দেখতে চেয়েছেন তাদের জন্য ফ্যাঁকড়া আসছে আগামী ৫ সেপ্টেম্বর। দেখতে হলে চোখ রাখুন বঙ্গ ইউটিউবে।’

ফ্যাঁকড়ার অন্য একটি দৃশ্য। ছবি: আসিফ চৌধুরী

অর্থাৎ, আগামীকাল ৫ সেপ্টেম্বর বঙ্গ ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ফ্যাঁকড়া। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, নিদ্রা দে নেহা, পার্থ শেখ, মীর রাব্বি, আব্দুল্লাহ আল সেন্টু, কাজী আবরার, সারাহ আলম, এ কে আজাদ সেতু, হাসনাত রিপনসহ অনেকে। চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ ও আহাম্মদ সাদ।

গল্পে দেখা যাবে, একদল যুবক তাদের প্রিয়জনকে বাঁচাতে একটি ডাকাতির পরকিল্পনা করে, কিন্তু সেই পরকিল্পনা শেষ হয় এক অপ্রত্যাশিত মৃত্যুর মধ্যদিয়ে। দুর্ঘটনাবশত এক নারী খুন হয়। এরপর ঘটনাপ্রবাহ মোড় নেয় আরও নাটকীয়তায়। এই ঘটনার প্রতিশোধ নিতে মাঠে নামে নিহত নারীর স্বামী, অন্যদিকে পুলিশও নেমে পড়ে তদন্তে। এমনই টানটান উত্তেজনা নিয়ে এগিয়ে যায় সিরিজটি।

৭ পর্বের এ সিরিজের শুটিং হয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানের পরপর সময়ে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ দিন শুটিং হয়েছিল।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর