বলিউড সিরিজে অন্যরকম লুকে আরিফিন শুভ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দেখা মিলল আরিফিন শুভর প্রথম ঝলক। বলিউডের ওয়েব সিরিজে এই ঢালিউড তারকাকে দেখা যাবে একেবারে নতুন রূপে।

ভারতের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনিলিভ সম্প্রতি তাদের আসন্ন প্রজেক্টগুলোর ফার্স্টলুক প্রকাশ করেছে। সেই তালিকায় উঠে এসেছে সৌমিক সেন পরিচালিত সিরিজ ‘জ্যাজ সিটি’, যেখানে অভিনয় করেছেন শুভ। এটিই তাঁর প্রথম বলিউড সিরিজ।

কয়েক সেকেন্ডের ঝলকেই শুভ হাজির হয়েছেন একাধিক চমকপ্রদ লুকে। কখনও ধূসর রঙের স্লিম কাট স্যুটে, কখনও ঝকঝকে সাদা স্যুটে নাচের ভঙ্গিতে, আবার কখনও সাদা পাঞ্জাবিতে। রেট্রো স্টাইলের চুল আর পোশাক মিলে স্পষ্ট ফুটে উঠেছে সত্তরের দশকের আবহ।

শুধু শুভ নন, একাত্তরের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ সিরিজে যুক্ত হয়েছেন ভারতের টলিউড ও বলিউডের একাধিক তারকা। এর মধ্যে রয়েছেন অভিনেত্রী সৌরসেনি মিত্রা, যিনি শুভর বিপরীতে অভিনয় করেছেন। পুরো শুটিং হয়েছে রেট্রো স্টাইলের সেটে, যেন দর্শকরা সত্যিই ফিরে যান সত্তরের দশকে।

জ্যাজ সিটিতে শুভ। ছবি: সনিলিভনতুন চরিত্রে শুভর উপস্থিতি দর্শকদের জন্য হবে বড় চমক, আর বলিউডে তাঁর আনুষ্ঠানিক পদার্পণও বটে। এখন সবার অপেক্ষা পূর্ণাঙ্গ টিজারের, যেখান থেকে বোঝা যাবে—বলিউডে শুভর জাদু কতটা কাজ করে!

দর্শক ধরে রাখা নিয়ে কঠিন সময় পার করছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। একদিকে প্রতিযোগী প্ল্যাটফর্মগুলোর সংখ্যা বাড়ছে, অন্যদিকে জনপ্রিয় সিরিজগুলোর নতুন সিজনের প্রতি দর্শকদের উৎসাহেও ভাটা পড়ছে...
মুসলিম বিশ্বের কিংবদন্তি বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন, সংগ্রাম ও বীরত্বগাথা নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার...
ওটিটি দুনিয়ায় তুমুল জনপ্রিয় ‘মির্জাপুর’ এবার আসছে বড় পর্দায়। প্রকাশ পেয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’-র টিজার। টিজারেই জানানো হয়েছে, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ৪...
দেশে দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। সিনেমাটির বিশেষ প্রদর্শনী ও প্রিমিয়ার শোতে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকা...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর