এবার সিনেমায় ইয়াশ-তটিনী

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম

ড্রামা, থ্রিলার কিংবা রোমান্টিক—প্রায় সব ঘরানাতেই দাপুটে নির্মাতা শিহাব শাহীন এবার ফিরছেন নতুন প্রেমের গল্প নিয়ে। এতে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী। ‘তোমার জন্য মন’ নামের এ ওয়েব ফিল্ম মুক্তি পাচ্ছে ৫ নভেম্বর রাত ১২টায় (৬ নভেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

নির্মাতা জানান, কাজের ভেতর ও বাইরে যাদের বোঝাপড়া ভালো, এমন জুটি খোঁজতে গিয়েই তিনি ইয়াশ-তটিনীকে খুঁজে পেয়েছেন। 

ছবিটি মফস্বল শহরে বেড়ে ওঠা দুই তরুণ–তরুণীর সম্পর্কের গল্প। শিহাব শাহীন বলেন, ‘এটা একটা ফিল গুড রোমান্টিক গল্প। মানুষের কাজই তার আসল পরিচয়—এই ভাবনা নিয়েই গল্পটি।’

তটিনী অভিনয় করেছেন ‘পিউ’ চরিত্রে। তিনি বলেন, ‘গল্পটা অর্ধেক শুনেই কাজটি করতে চেয়েছি। এতে এমন কিছু আছে, যা অপ্রত্যাশিত এবং আবেগপ্রবণ।’ অন্যদিকে, ইয়াশের চরিত্র ‘রওনক’—এলাকার প্রভাবশালী পরিবারের ছেলে, যে নিজের পরিচয় কর্মের মাধ্যমে তৈরি করতে চায়।

ফিল্মটিতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান এবং অতিথি চরিত্রে রয়েছেন সালাহউদ্দিন লাভলু। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শিহাব শাহীন নিজেই। সংগীতে আছেন ইমন চৌধুরী ও আবহসংগীতে খৈয়াম সানু সন্ধি। শুটিং হয়েছে যশোর ও কক্সবাজারে। 

ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
দীর্ঘদিন ক্যানসারের স্টেজ ফোরে ভুগেছেন সঞ্জয় দত্ত। যে দুর্বিষহ পরিস্থিতি তিনি পার করেছেন, তারপর থেকে বরাবরই নিজেকে একজন ক্যানসারযোদ্ধা বলে থাকেন এই অভিনেতা। সম্প্রতি এক আলোচনায় ফুসফুস ক্যানসার...
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর