মিস ইউনিভার্সের মিথিলা এবার ওয়েব ফিল্মে

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম

থার্সডে নাইট, অর্থাৎ বৃহস্পতিবার রাত মানেই একটু ফান-ফূর্তি। কারণ পরের দিন শুক্রবার, ছুটির দিন! বন্ধুদের সঙ্গে এমন এক রাতে আড্ডায় মুখর হতে চেয়েছিল কয়েক বন্ধু। কিন্তু সেই আড্ডা তাদের জীবনে প্রশান্তি দূর, বরং আরও জটিলতা তৈরি করেছে। কেন এই জটিলতা? ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’ গল্পে পাওয়া যাবে উত্তর। আগামীকাল দিবাগত রাত ১২টায় (২৭ নভেম্বর) কনটেন্টটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে।    

থার্সডে নাইট মূলত বন্ধুদের নিয়ে গোয়েন্দাধর্মী থ্রিলার ঘরানার গল্প এবং সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত। এটি পরিচালনা করেছেন ‘ঘুমপরী’খ্যাত নির্মাতা জাহিদ প্রীতম। তিনি জানান, থার্সডে নাইট’র গল্পটি দেশে ঘটে যাওয়া একটি অপরাধমূলক ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে। নির্মাতার দাবি, এই ফ্ল্যাশ ফিকশনে তিনি একটি ঘটনাকে কয়েকজনের দৃষ্টিতে দেখানোর চেষ্টা করেছেন, যা ‘রশোমন ইফেক্ট’।

থার্সডে নাইট ফিকশনের একটি দৃশ্য। ছবি: চরকি

জাহিদ প্রীতম বলেন, ‘গল্পটি কয়েকজনের দৃষ্টিতে বলার চেষ্টা আছে ঠিকই, কিন্তু এর ফলাফল দর্শকদের কাছেই। এখানে দর্শকরাই মূল বিচারক।’

এরইমধ্যে প্রকাশ পেয়েছে থার্সডে নাইট’র ট্রেলার। যেখানে ধারণা পাওয়া গেছে, বৃহস্পতিবার রাতের পার্টি, নির্দিষ্ট একটি সময়ের স্মৃতিভ্রম এবং পুলিশের তদন্তে সেই ‘ভুলে যাওয়া সময়’কে খুঁজে বের করার প্রয়াস। 

বন্ধুদের চরিত্রে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সৌম্য জ্যোতি, ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিলসহ অনেকে। আর পুলিশের চরিত্রে আছেন সামিরা খান মাহি। পর্দায় দেখা যাবে, মিথিলার সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনা নিয়ে বন্ধু-পুলিশ এবং একজন ড্রাইভারের নানা ঘটনায় এগিয়ে গেছে কাহিনি। 

একটি দৃশ্যে মিথিলা। ছবি: চরকি

ইতিমধ্যেই রোমান্টিক কনটেন্ট নির্মাণে সুনাম কুড়িয়েছেন জাহিদ প্রীতম। এবার তিনি দর্শকের জন্য নিয়ে আসছেন ইনভেস্টিগেশন থ্রিলার। নির্মাতা জানান, মিস্ট্রি তাঁর পছন্দের জনরা।

তিনি বলেন, ‘বাজারে থ্রিলার কনটেন্ট বেশি নির্মিত হচ্ছিল বলেই আমি কিছু রোমান্টিক কনটেন্ট বানিয়েছি। কিন্তু মিস্ট্রি আমার পছন্দের জনরা এবং থার্সডে নাইট বানানোর আগে বেশকিছু বিষয় নিয়ে আমার ভালোভাবে জানতে হয়েছে। এরপরই কনটেন্টটি বানাতে আত্মবিশ্বাস পেয়েছি। তাছাড়া চরকির সঙ্গে কাজ করলে একটু ভিন্ন গল্প নিয়েই কাজ করার ইচ্ছে থাকে।’

শোবিজ অঙ্গনে তানজিয়া জামান মিথিলা ও সামিরা খান মাহির বন্ধুত্বের কথা চাউর আছে। দুজনেই দেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অনেকদিন ধরেই। তবে এটি তাঁদের একসঙ্গে প্রথম কোনো ফিকশন, জানান মাহি। তিনি বলেন, ‘মিথিলার জন্যই আমার এই কনটেন্টে কাজ করা। আমরা প্রায়ই আমাদের কাজ নিয়ে আলোচনা করতাম। যখন সুযোগ এল একসঙ্গে কাজ করার, তখন আর না করিনি।’ 

পুলিশ কর্মকর্তার ভূমিকায় মাহি। ছবি: চরকি

এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন মাহি। জানান, পহেলা বৈশাখের দিনে এই কনটেন্টের শুটিং করেছিলেন। আসামি পেটানোর দৃশ্য ছিল সকালবেলা। সেই দৃশ্যের শুটিং শেষ করে দুপুরে ওই শাড়ি পরেই উদযাপনে মেতেছিলেন তিনি।

ছাত্রজীবনের রাফ-টাফ আর সামান্য রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন ফররুখ আহমেদ রেহান। তিনি বলেন, ‘জাহিদ প্রীতম আমার প্রিয় একজন নির্মাতা। তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল এবং সেটা পূরণ হলো। আমি মূলত ডিরেক্টরকে ফলো করি। তিনি যেভাবে চান, সেভাবে কাজ করার চেষ্টা করি। এখানেও সেটাই করেছি। নির্মাতা এখানে আমার করা চরিত্রটি নিয়ে যেভাবে ভেবেছেন, সেটা আমার কাছে দারুণ লেগেছে। একটু অন্যরকম বলে আমিও খুব মজা পেয়েছি কাজটি করে।’

ফ্ল্যাশ ফিকশনটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জাহিদ প্রীতম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নকশী তাবাসসুম, পারভেজ সুমন, মেহেদী হাসান মেধা, সাদিদ আদনান ওয়াহিদ, রেহনুমা আলম ঐশী প্রমুখ।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর