জন্মদিনে অভিনয়ের সুসংবাদ দিলেন প্রীতম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম

কিছুদিন পরপর তাঁর সুরে গোটা দেশ নেচে উঠে। তাঁর গাওয়া–সুর করা গান মুহূর্তকে করে তোলে আরও আনন্দঘন। তিনি মাঝেমধ্যে অভিনয়ও করেন। সেসব কাজও দর্শকরা গ্রহণ করে তুমুল উৎসাহে। তিনি এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা প্রীতম হাসান। আজ (২৭ জানুয়ারি) তাঁর জন্মদিন। 

জন্মদিনে অভিনয়ের নতুন খবর নিয়ে হাজির হলেন এ গায়ক। চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’-এ অভিনয় করছেন। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাতা শিহাব শাহীন পরিচালিত এ সিরিজের মাধ্যমে প্রথমবার একসঙ্গে দেখা যাবে মেহজাবীন-প্রীতমকে।

এবার প্রীতম হাসান আর পুরোদস্তুর রোমান্টিক সেই ছেলেটি নন। ক্যাকটাস সিরিজে নিজের চরিত্রটির ধারণা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার চরিত্রটি দক্ষ, তীক্ষ্ম, ক্ষিপ্র, একইসঙ্গে পথভ্রষ্ট।’ এর বেশি আর কিছু বলতে চাননি। শুধু জানালেন, গল্পটি খুবই ভালো লেগেছে তাঁর এবং তা নিজেদের মতো করে নির্মাণ করতে পারলে সিরিজটির চরিত্রগুলোর আলাদা এক সত্তা তৈরি হবে।

মেহজাবীন চৌধুরী। ছবি: চরকি

অন্যদিকে, মেহজাবীনও কাজে যুক্ত হচ্ছেন খুব বুঝে-শুনে। গল্পে নিজের চরিত্রে সেই পরিমাণ চ্যালেঞ্জ বা চমক না থাকলে নতুন কোনো কাজে যুক্ত হচ্ছেন না তিনি। হয়তো এ সিরিজে নতুন কোনো চ্যালেঞ্জের সন্ধান পেয়েছেন, তাই তো চুক্তিবদ্ধ হয়েছেন! গত ২৪ জানুয়ারি রাজধানীর একটি অফিসে চরকির সঙ্গে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে একসঙ্গে ছিলেন মেহজাবীন, শিহাব শাহীন ও প্রীতম হাসান। 

গুঞ্জন রয়েছে যে চরকি অরিজিনাল সিরিজ এ সিরিজে মেহজাবীনের উপস্থিতি দর্শকদের চমকে দিতে পারে! এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যেভাবে কাজ কমিয়ে দিয়েছি, নতুন কোনো কাজে ওই পরিমাণ চমক বা চ্যালেঞ্জ না থাকলে আমি যুক্ত হই না। আমার মনে হয়েছে এই চরিত্রটা আমার ছেড়ে দেওয়া উচিত হবে না। হতে পারে, এমন চরিত্র আমি আর কখনও পাব না।’

কী এমন চরিত্রে অভিনয় করছেন মেহজাবীন? দেরি না করে চরিত্রটি নিয়ে জানতে চাওয়া হয় সিরিজটির নির্মাতা শিহাব শাহীনের কাছে। তিনি জানান, তাঁর এমন একজন অভিনেত্রী দরকার ছিল যিনি পরীক্ষিত ও প্রমাণিত। সরাসরি চরিত্রটি নিয়ে বলতে চাননি নির্মাতা, শুধু জানিয়েছেন মেহজাবীনের কাছে তাঁর প্রত্যাশার কথা। 

শিহাব শাহীন। ছবি: চরকি

শিহাব শাহীন বলেন, ‘চরিত্রটিতে একাধিক লেয়ার আছে। আমার প্রত্যাশা থাকবে মেহজাবীন সেই লেয়ারগুলো জীবন্ত করবে।’

এদিকে, মেহজাবীন জানান তিনি তাঁর সেরাটা দিয়ে চেষ্টা করবেন। বাকিটা সময় বলে দেবে। নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে মেহজাবীন বলেন, ‘আমি নির্মাতা শিহাব শাহীনের ফ্যান। তাঁর পরিচালনায় অনেক কাজ করেছি। আমি তাঁর কাজের ধরনটা জানি। তাই মনে হচ্ছে কাজটা আমি এনজয় করব।’

২৪ জানুয়ারি দুপুরে ক্যাকটাস’র চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে চরকির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি, হেড অব কমার্শিয়াল অ্যান্ড কনটেন্ট অপারেশন মাসুদুল আমিন রিন্তু, হেড অব মার্কেটিং অ্যান্ড গ্রোথ ফয়সাল রহমান, সাপ্লাই চেইন ম্যানেজার মো. শাহরিয়ার সাগর, লিড অব কনটেন্ট ক্রিয়েটিভ আল-আমিন হাসান নির্ঝর, ইনোভেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন লিড আদর রহমান। সিরিজটি নিয়ে রেদওয়ান রনি বলেন, ‘‘শিহাব শাহীন প্রথম থেকেই ‘মরীচিকা’, ‘সিন্ডিকেট’, ‘অ্যালেন স্বপন’র মতো থ্রিলার নির্মাণের মাধ্যমে দর্শকদের চমক দিয়ে আসছেন। ক্যাকটাসও এর ব্যতিক্রম হবে না, বরং এটি আরও অনেক বড় পরিসরের গল্প। এখানে নির্মাণের পরিকল্পনায় আমরা আমাদের সেরাটা ভেবেছি, একটা সিরিজকে যতভাবে বুদ্ধিদীপ্ত করা যায়, এই সময়ের বাস্তবতায় যতটা বড় করে দর্শকদের সামনে উপস্থাপন করা যায়, সেইভাবে আমরা কাজটা করতে যাচ্ছি।’

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে রনি, প্রীতম, মেহজাবীন ও শিহাব শাহীন। ছবি: চরকি

রেদওয়ান রনির কথার সঙ্গে একমত পোষণ করেন শিহাব শাহীন। বলেন, ‘ম্যাসিভ লেভেলে কাজ করার ক্ষেত্রে আমাদের পুরো ইন্ডাস্ট্রির একটা সীমাবদ্ধতা আছে। সেগুলোকে বিবেচনা করে ক্যাকটাসকে যতটা বড় করা যায় সেটা আমরা করেছি। চরকির ক্রিয়েটিভ টিমের সঙ্গে যখন আমরা গল্প নিয়ে এগিয়েছি, তখন থেকেই ভেবেছি যে গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটা কাজ করব এবং একটা স্পাই ইউনিভার্স তৈরি করা যায় কি-না! আশা করছি সেই ভিশনে আমরা এগোতে পারব।’

শিহাব শাহীন এ-ও জানান, মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসান—দুজনেই তাঁদের চরিত্র নিয়ে খুবই সিরিয়াস। তাঁরা খুবই আগ্রহ নিয়ে রয়েছেন চরিত্র হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য। 

এরইমধ্যে মেহজাবীন–প্রীতম রিহার্সেলেও অংশ নিয়েছেন বলে জানান প্রীতম। শিগগিরই পুরোদমে শুটিং শুরু হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার ও সানজিদা তাসনিম।  

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর