আসছে ‘মানি হেইস্ট’র নতুন সিজন, ঘোষণা দিল নেটফ্লিক্স

আপডেট : ১০ মে ২০২৬, ০৬:০৭ পিএম

‘মানি হেইস্ট’-এর দুনিয়া এখনই শেষ হচ্ছে না! জনপ্রিয় এই স্প্যানিশ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে নতুন চমক দিল নেটফ্লিক্স। সম্প্রতি এক মিনিটের একটি ঘোষণা ভিডিও প্রকাশ করেছে স্ট্রিমিং জায়ান্টটি, যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে, আলেক্স পিনার তৈরি এই বিশ্বে আসছে নতুন অধ্যায়।

তবে ঠিক কী ফিরছে, তা এখনো স্পষ্ট করেননি নির্মাতারা। এটি কি ‘মানি হেইস্ট’-এর ষষ্ঠ সিজন, কোনো নতুন চরিত্রভিত্তিক স্পিন-অফ, নাকি ‘বার্লিন’-এর তৃতীয় কিস্তি—তা নিয়ে চলছে জল্পনা। মজার বিষয় হলো, এই ঘোষণা এসেছে ‘বার্লিন ২’-এর মুক্তির মাত্র কয়েকদিন আগে। সিরিজটি মুক্তি পাবে আগামী ১৫ মে। উল্লেখ্য, ‘মানি হেইস্ট’-এর পঞ্চম ও শেষ সিজন মুক্তি পেয়েছিল ২০২১ সালে।

ইউটিউবে প্রকাশিত ঘোষণার ভিডিওতে শুরুতেই দেখা যায় একটি বার্তা, ‘সবকিছু শুরু হয়েছিল টাকার মাধ্যমে, এরপর তা পরিণত হয় সোনা আর অমূল্য ধনসম্পদে।’ এরপর জানানো হয়, ‘বিপ্লব এখনো শেষ হয়নি।’ ভিডিওতে আরও বলা হয়, ‘এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী গল্পের যাত্রা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।’

ভিডিওর বর্ণনায় নির্মাতারা লিখেছেন, ‘কিছু গল্প নিখুঁত ডাকাতি দিয়ে শুরু হয়, কিন্তু এই সিরিজ বদলে দিয়েছে সবকিছু।’ তারা আরও যোগ করেন, ‘লা কাসা দে পাপেল কখনোই থেমে থাকেনি। এটি প্রতিনিয়ত বেড়েছে, বদলেছে এবং দর্শকদের চমকে দিয়েছে।’ প্রথম ক্যাশ ডাকাতি থেকে শুরু করে শতাব্দীর সবচেয়ে শিল্পসম্মত চুরি কিংবা স্পেনের ব্যাংক থেকে টন টন সোনা সরিয়ে নেওয়ার ঘটনাও এই মহাবিশ্বের অংশ বলে উল্লেখ করা হয়।

‘বার্লিন ২’ মূলত ‘মানি হেইস্ট’-এর প্রিক্যুয়েল স্পিন-অফ। এতে কেন্দ্রীয় চরিত্র আন্দ্রেস দে ফনোইয়োসা ওরফে বার্লিনের ভূমিকায় ফিরছেন পেদ্রো আলোনসো। দ্বিতীয় সিজনে তার ডাকাতির পরিকল্পনা এবার প্যারিস থেকে সরে গিয়ে স্পেনে, যেখানে টার্গেট ডিউক অব মালাগা। সিরিজে আরও আছেন মিশেল জেনার ও ত্রিস্তান উলোয়া।

এদিকে ঘোষণার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকরা। কেউ লিখেছেন, ‘আমরা তো ২০২১ সালেই লা কাসাকে বিদায় জানিয়েছি, এবার থামুন!’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘এখনো শেষ হয়নি? দয়া করে এবার গুটিয়ে ফেলুন।’ তবে অনেকে দারুণ উচ্ছ্বসিতও। একজন লিখেছেন, ‘দ্য রেভল্যুশন ইজ নট ওভার ইয়েট—এই লাইন শুনেই শরীরে কাঁটা দিয়েছে! আবারও বেলা চাও অন্যরকম অনুভূতি দেবে।’

২০১৭ সালে স্প্যানিশ টেলিভিশন নেটওয়ার্ক আন্তেনা থ্রিতে প্রথম সম্প্রচার শুরু হয় আলেক্স পিনার ‘মানি হেইস্ট’। একই বছর সিরিজটি যুক্ত হয় নেটফ্লিক্সে এবং বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর একে একে আসে দ্বিতীয় সিজন ২০১৮ সালে, তৃতীয় সিজন ২০১৯ সালে, চতুর্থ সিজন ২০২০ সালে এবং পঞ্চম সিজন ২০২১ সালে। এই সিরিজের মাধ্যমেই দর্শকরা পেয়েছিলেন ‘দ্য প্রফেসর’ চরিত্রে আলভারো মোর্তেকে।

এখন দেখার বিষয়—‘মানি হেইস্ট’-এর নতুন অধ্যায়ে দর্শকদের জন্য কী চমক অপেক্ষা করছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর