ওটিটিতে আসছে সাদ-তুষির আলোচিত ‘অ্যানি’

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম

দীর্ঘ প্রতীক্ষার পর ওটিটি প্ল্যাটফর্মে উন্মুক্ত হচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের ওয়েব সিরিজ ‘অ্যানি’। যেখানে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ মুক্তি পাচ্ছে এটি।

এই উপলক্ষে ২৯ জুলাই চ্যানেল আই কার্যালয়ে অ্যানি’র নির্মাতা ও প্রযোজকদের উপস্থিতিতে একটি চুক্তি সম্পন্ন হয়। এ সময় ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আবদুল্লাহ মোহাম্মাদ সাদ, প্রযোজক এহসানুল হক বাবু, সহ-প্রযোজক শিহাব নূরুন নবী, তানভীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

অ্যানি’র পোস্টার। ছবি: নির্মাতার সৌজন্যে

এর আগে, বাংলাদেশের প্রথম কোনো সিরিজ হিসেবে বিশ্বের মর্যাদাপূর্ণ সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালের ‘ওমেন ইন সিরিজ’ বিভাগে প্রদর্শিত হয় অ্যানি। প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল পেরিয়ে এবার আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকদের কাছেও সিরিজটি পৌঁছে দিতে পারছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা বিশ্বাস করি, দর্শক অ্যানির গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ে ভিন্ন এক অভিজ্ঞতা উপভোগ করবেন।’ 

এ সিরিজে নাম ভূমিকায় থাকা নাজিফা তুষির পাশাপাশি আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহ প্রমুখ।

গত ৯ জুন জার্মানির কোলন শহরে সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে অ্যানি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সেরিয়েনক্যাম্প মূলত ওয়েব সিরিজের জন্য নিবেদিত একটি এক্সক্লুসিভ ফেস্টিভ্যাল। আর অ্যানি’র মাধ্যমে প্রথমবারের মতো এমন একটি সিরিজ-কেন্দ্রিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয় বাংলাদেশের কোনো সিরিজ। 

‘মেট্রোভিডিও’, ‘ক্যাটালগ’, ‘জিরেল’ ও ‘অডেশাস অরিজিনালস’র ব্যানারে সিরিজটি প্রযোজনা করেছেন এহসানুল হক বাবু ও আলি আফজাল উজ্জ্বল। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন শিহাব নূরুন নবী, তুহিন তামিজুল, তানভীর হোসেন, জোহান চ্যাপেলান, সাইফুল ইসলাম, রায়হান সিকদার এবং নির্বাহী প্রযোজক অপূর্বা বকশি।

ভারতে প্রশ্নফাঁস নিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও নিয়ে এবার তোপ দাগলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রনৌত। আন্দোলনকারীদের তীব্র সমালোচনা করে...
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের অবশেষে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই তার বাংলাদেশে কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার সেই...
বলিউড অভিনেতা এমরান হাশমির সঙ্গে কাজ করতে চান বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। 'সিরিয়াল কিসার' নামে পরিচিত এই তারকার অভিনয় দক্ষতা ও রোমান্টিক পর্দা উপস্থিতির বড় ভক্ত তিনি।...
ইনস্টাগ্রামে শেয়ার করা একাধিক ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারী পুলিশ অভিনেত্রীকে একটি পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করছেন। আয়েশাকে বলতে শোনা যায়, ‘আপনারা আমাকে এভাবে নিয়ে যেতে পারেন না। এটা আইনসম্মত নয়।’...
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা চালানোর মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাজধানীর কাকরাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবে না জামায়াতে ইসলামী।...
চাঁদপুরের ফরিদগঞ্জে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে মিজানুর রহমান (৫৫) নামের এক আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
৫ মাসের সরকার পরিচালনায় কাঙ্ক্ষিত পরিবর্তনের কিছুই হয়নি, তবে প্রধানমন্ত্রী তারেক রহমান আশা জাগাচ্ছেন পরিবর্তনের- এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর