প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘হাসিনা: আ ডটারস টেল’

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৭ এএম

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানসূচি সেজেছে নতুন সাজে। এদিন প্রদর্শিত হবে প্রধানমন্ত্রীর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ‘হাসিনা: আ ডটারস টেল’। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানিয়েছে জাতীয় গণমাধ্যমটির অনুষ্ঠান বিভাগ।

জানা গেছে, এদিন বেলা ২টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘হাসিনা: আ ডটারস টেল’। এটি পরিচালনা করেছেন পিপলু খান।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে এছাড়াও প্রচার হবে আরও কিছু বিশেষ অনুষ্ঠান। তথ্যচিত্র, শিশুতোষ অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, আবৃত্তি অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্রের পাশাপাশি রয়েছে গণতন্ত্র, তারুণ্য, উন্নয়ন ও সাফল্য নিয়েও বিশেষ বিশেষ অনুষ্ঠান।

সকাল সাড়ে ৯টায় থাকছে শিশুতোষ অনুষ্ঠান। ‘কৃষকের হৃদয়ে শেখ হাসিনা’ প্রচার হবে সকাল ১০টা ১৫ মিনিটে। সংগীতানুষ্ঠান প্রচার হবে দুপুর ১২টা ২০ মিনিটে। ‘তারুণ্যের ভাবনায় শেখ হাসিনা’ প্রচার হবে দুপুর ১২টা ৪৫ মিনিটে। বিকাল ৪টায় থাকছে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠান ‘শান্তির দূত’।

কবিতা আবৃত্তির অনুষ্ঠান প্রচার হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। বিশেষ আলোচনানুষ্ঠান ‘শেখ হাসিনা: কোটি প্রাণের ভালোবাসা’ প্রচার হবে রাত ৯টা ৫ মিনিটে। এছাড়াও দিনব্যাপি অনুষ্ঠানের মাঝে প্রচার হবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা কার্ড, গান ও ইনফোগ্রাফিক্স।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর