‘হিমুর মোবাইলে সোশ্যাল সেলিব্রেটিদের যোগাযোগের প্রমাণ’

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৯:৪১ এএম

প্রয়াত অভিনেত্রীর দুটি মুঠোফোন প্রেমিক জিয়াউদ্দিন উরফির কাছ থেকে উদ্ধার করেছে র‌্যাব। এতে তাদের মধ্যে প্রেমের সম্পর্কের প্রমাণ পেয়েছে বাহিনীটি। এছাড়া হিমুর মেসেঞ্জার ও সোশ্যাল মাধ্যমগুলোতে কিছু ব্যক্তির যোগাযোগের সাবুতও পেয়েছে তারা। 

গ্রেপ্তারকৃত উরফিকে আজ (৩ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব মিডিয়া সেন্টারে হাজির করে এ তথ্যগুলো দিয়েছে বাহিনীটি। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন পুরো ব্রিফিংটি করেন। 

তিনি বলেন, ‘কিছু ব্যক্তি যারা সোশ্যাল মিডিয়ায় পপুলার; যারা বিভিন্ন সময়ে নিজেদের গুণী ও ভালো মানুষ দাবি করেন; তাদের সঙ্গে যোগাযোগের বিভিন্ন সূত্র আমরা পেয়েছি। যেহেতু এটা আত্মহত্যায় প্ররোচনার মামলা। তাই তাদের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।’

গ্রেপ্তার জিয়াউদ্দিন রুফি ওরফে উরফি। ছবি: র‌্যাবের মিডিয়া সেল

এদিকে উরফির দেওয়া তথ্য অনুযায়ী এই কর্মকর্তা আরও বলেন, ‘অভিনেত্রী হুমায়রা হিমুর বিয়ে হয় ২০০২ সালে। ২০০৫ সালে তাঁর বিচ্ছেদ হয়। ২০১২ হিমুর খালাতো বোনের সঙ্গে পরিচয় হয়েছিল জিয়াউদ্দিন উরফির। তাঁদের মধ্যে রিলেশন ও বিয়ে হয়। দুই মাসের মধ্যে বিচ্ছেদও হয়।’

তিনি জানান, জিয়াউদ্দিন আবার বিয়ে করলেও হিমুর সঙ্গে বিভিন্নভাবে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন এবং চার মাস আগে তাঁরা ঘনিষ্ঠ হন। একপর্যায়ে জিয়াউদ্দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়মিত হিমুর বাসায় যাতায়াত শুরু করেন। 

হিমুর ও উরফির মোবাইল। ছবি: র‌্যাবের মিডিয়া সেল

র‍্যাবের তথ্য অনুযায়ী, হিমুকে চিকিৎসক মৃত ঘোষণা করার পর তিনি হিমুর দুটি আইফোন ও গাড়ি নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করে। পরে গাড়িটি উত্তরার বাসার পার্কিংয়ে রেখে দেন এবং মোবাইল ফোন দুটি বিক্রির উদ্দেশ্যে রাজধানীর বংশাল এলাকায় যান। 

জানা যায়, জিয়াউদ্দিন ‘ও’ লেভেল শেষ করে টেক্সটাইল কেমিক্যালের ব্যবসা করত। আগে পরিস্থিতি মন্দ গেলেও এখন ব্যবসায় তার সুদিন চলছিল।

উরফির দেওয়া তথ্য অনুযায়ী কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘প্রায় আড়াই বছর বিগো অ্যাপসে আসক্ত ছিলেন হিমু। উরফি গত চার মাসে হিমুকে ২১ লাখ টাকার কয়েন কিনে দিয়েছেন।’

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিথর হিমুকে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় প্রেমিক জিয়াউদ্দিন ও মেকআপ আর্টিস্ট মিহির। তখনই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই হিমুর মোবাইল ফোনসহ গায়েব হন জিয়াউদ্দিন।

এদিকে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে হিমুর মামা নাহিদ আক্তার রাজধানীর উত্তরা পশ্চিম থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। এতে মোহাম্মদ জিয়াউদ্দিন উরফিকে আসামি করা হয়। র‌্যাব আসামিকে গ্রেপ্তার দেখিয়েছে।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর